Monday, May 18, 2026

ফোনে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কণ্ঠস্বর চিনতেই পারলেন না সরকারি কর্মী !

Date:

Share post:

এক ব্যক্তির সরাসরি অভিযোগ জানান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। সেই অভিযোগ পেয়ে এক সরকারি করণিককে ফোন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু ফোনে মন্ত্রীর কণ্ঠস্বর চিনতেই পারলেন না ওই সরকারি কর্মী। যার নিট ফল, রীতিমতো বিপাকে ওই সরকারি কর্মী।

ঘটনার সূত্রপাত দিন সাতেক আগে।অভিযোগকারী ব্যক্তির মা তার বাবার মৃত্যুর পর পেনশনের টাকা পাচ্ছিলেন না।জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর সংসদীয় এলাকার অন্তর্গত মুসাফিরখানা তালুকার পুরে পেহলবান গ্রামের করুণেশ নামের এক বাসিন্দা ২৭ অগস্ট স্মৃতি ইরানির কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন যে, সরকারি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত তাঁর বাবার মৃত্যুর পর তাঁর মায়ের পেনশন পাওয়ার কথা। কিন্তু ওই সরকারি আধিকারিক এখনও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেনি, ফলে পেনশন মিলছে না।

এই অভিযোগ পাওয়ার পরই গত শনিবার ওই করণিককে সরাসরি ফোন করেন স্মৃতি। কিন্তু ফোনে ওই করণিক মন্ত্রীর কণ্ঠস্বর চিনতেই পারেননি বলে দাবি। এর পরই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।আমেথির মুখ্য উন্নয়ন আধিকারিক অঙ্কুর লাথার জানান, এটা করণিকের গাফিলতি। উনি যথাযথ ভাবে কাজ করছেন না। বিষয়টি খতিয়ে দেখতে মহকুমাশাসক নির্দেশ দিয়েছেন। ওই করণিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...