Saturday, May 16, 2026

বিতর্কিত টুইটের জেরে গ্রেফতার অভিনেতা কমল রশিদ খান

Date:

Share post:

বিতর্কিত টুইটের জেরে ‘বিগ বস’ প্রতিযোগী তথা অভিনেতা কমল রশিদ খানকে(কেআরকে) গ্রেফতার করল মলাড পুলিশ। দেশে ফিরতেই মুম্বই বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ।  তাঁকে আজই বোরিভালি আদালতে তোলা হবে বলে জানায় মুম্বই পুলিশ।

আরও পড়ুন:বিষয় রবীন্দ্রনাথ, কলকাতা প্রেস ক্লাবে বই প্রকাশ

অভিনেতা ঋষি কপূর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়। ২০২০ সালের ৩০শে এপ্রিল ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে, কেআরকে লিখেছিলেন, ‘ঋষি কাপুরের মরা উচিত নয়, কারণ মদের দোকান শীঘ্রই খুলে যাবে’। এমনকী প্রয়াত ইরফান খানকে নিয়েও বিতর্কিত টুইট করেন তিনি। বাদ যাননি সলমন খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মাও। সম্প্রতিই বিরাট কোহালীর মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলে একটি টুইট করেন তিনি।

মঙ্গলবার  মুম্বই পুলিশের এক আধিকারিক জানা, ‘আমরা কেআরকে-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং অন্য ধারায় মামলা দায়ের হয়েছে’।

সংবাদ শিরোনামে থাকার জন্য প্রতিদিনই কিছু না কিছু মন্তব্য করে থাকেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী কেআরকে।  ২০০৬ সালে মুন্না পাণ্ডে বেরোজগার বলে একটি ভোজপুরী ছবিতে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘দেশদ্রোহী’ ছবিতে দেখা যায় তাঁকে। এই ছবির প্রযোজকের আসনেও ছিলেন কেআরকে। বক্স অফিসে চরম ব্যর্থ হয় এই ছবি। রীতিমতো খিল্লি হয়েছিল ‘দেশদ্রোহী’ নিয়ে। পরবর্তীতে ‘এক ভিলেন’ ছবিতে দেখা গিয়েছিল কেআরকে-কে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...