Wednesday, May 13, 2026

ঘুরতে গিয়ে বিপত্তি! জলে তলিয়ে গেলেন ৬ পর্যটক

Date:

Share post:

ঘুরতে এসে বিপত্তি! ছত্তিশগড়ের রামদহ জলপ্রপাতে তলিয়ে গেলেন অন্তত ৬ জন পর্যটক। উদ্ধারকাজে নেমে মৃতদেহ গুলি উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা টিম। নিহতরা সকলেই মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার বাসিন্দা বলে খবর প্রশাসনের।

আরও পড়ুন:বিতর্কিত টুইটের জেরে গ্রেফতার অভিনেতা কমল রশিদ খান

সংবাদসংস্থা সূত্রের খবর, রবিবার ছত্তিশগড়ের করেয়া জেলার রামদহ জলপ্রপাতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। একজনকে উদ্ধার করা হয়েছে। করেয়ার জেলাশাসক কুলদীপ শর্মা জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে। ছ’টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সকলেই পর্যটক। কীভাবে এই  দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।নিহতদের নাম শ্বেতা সিং (২২), শ্রদ্ধা সিং (১৪), অভয় সিং (২২)। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ছত্তিশগড়ে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু রামদহ জলপ্রপাত। রাজধানী রায়পুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে রয়েছে ওই স্থানটি। জলপ্রপাতে পিকনিক করতে ১৫ সদস্যের ওই পরিবার সেখানে গিয়েছিল। রবিবার সেখান স্নান করার সময় পর্যটকদের ৭ জন নিখোঁজ হয়ে যান। তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হলে উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। কিন্তু ততক্ষণে জলে ডুবে মৃত্যু হয় ছয় পর্যটকের। মৃতদেহগুলি উদ্ধার করেন উদ্ধারকারীরা। তবে একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। সুরক্ষার বিষয়টি অবহেলা করাতেই এই বিপত্তি বলে মনে করছে পুলিশ।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...