Wednesday, March 18, 2026

ফের উত্তর ভাটপাড়ায় শ্যুটআউট, গুলিবিদ্ধ যুবক আশঙ্কাজনক

Date:

Share post:

ফের উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় (Bhatpara) শ্যুটআউট। পেটে গুলি লেগে জখম মহঃ খুরশিদ (৩০)নামে এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবক কলকাতার পিজি হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ (Bhatpara Police Station)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৩ নম্বর ওয়ার্ডের বারুইপাড়া এলাকায় বন্ধুর গুলিতে জখম হয়েছে ওই যুবক। ওই যুবকের পেটে গুলি লাগে।
অভিযোগ, মহঃ শাহজাদ নামে ওই যুবকেরই এক বন্ধু গুলি চালায়।তারপরই চম্পট দেয়  আক্রান্তের বন্ধু। ঠিক কী কারণে এই গুলি চালনার ঘটনা ঘটল তা জানে না গুলিবিদ্ধ যুবকের পরিবার। ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ।
আক্রান্ত যুবকের মা বলেন, “ঘরে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিল। বন্ধুদের সঙ্গে কোথায় গিয়েছিল জানি না। কারও সঙ্গে ঝগড়া হতে পারে। কার সঙ্গে ঝামেলা হয়েছে আমরা জানি না। বাইরের একটা লোক এসে আমাদের খবর দেয়, আমাদের ছেলের পেটে গুলি লেগেছে। কী কারণে এসব ঘটল, সেটা ও সুস্থ হলেই জানা যাবে।” স্থানীয়রা বলছেন, “কাছেই একটা মাঠে বন্ধু-বান্ধবদের সঙ্গেই হাসি ঠাট্টা করছিল খুরশিদ। এর মাঝেই একজন গুলি চালিয়ে পালিয়ে যায়। কারো সঙ্গে শত্রুতা ছিল বলে তো আমরা জানি না। আমরা চাই, দোষীকে পুলিশ খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিক।”একের পর এক গুলি চালনার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। বুধবার এই গুলি চালনার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

spot_img

Related articles

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের টুর্নামেন্ট, নিয়মে থাকছে চমক

আইপিএলের মরশুমে কলকাতায় ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট। 'কিডস অন জি ফাইভ'(Kidz on ZEE5 )-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ...

রোম্যান্সে মজেছেন ষাটোর্ধ্ব শাহরুখ! ‘কিং’ ভাবনায় এবার প্রেমের ছবি

অনেক হল মারকাটারি অ্যাকশন, এবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। নিজের চেনা ছন্দে ফিরতে চাইছেন শাহরুখ খান (Shahrukh Khan)।...

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...