Sunday, June 28, 2026

আর্জি খারিজ, মানহানি মামলায় সশরীরেই আদালতে হাজিরা দিতে হবে শুভেন্দুকে

Date:

Share post:

টিকল না অজুহাত-আপত্তি। সশরীরেই আদালতে হাজিরা দিতে হবে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দুর অধিকারীকে। তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।সেই মামলায় শুভেন্দুকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়ার আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী। কিন্তু বুধবার শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে আদালত ।এদিন আদালতের বিচারক রায় দেন শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুর হাজিরার দিন নির্দিষ্ট করে দিয়েছে আদালত।

আরও পড়ুন: EZCC-তে বিজেপির দুর্গাপুজোর বিপুল টাকার উৎস কী? তদন্ত চাইলেন কুণাল

কুণাল ঘোষকে ‘বাবার ত্যাজ্যপুত্র’ বলেছিলেন শুভেন্দু। বিজেপি নেতার সেই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছিলেন তৃণমূল মুখপাত্র। আজ,বুধবার সেই মামলার শুনানি ছিল। সেখানে শুভেন্দুর আইনজীবীদের একটি বড় টিম লড়েন। তাঁরা আদালতে বিচারককে বলেন, “ওঁর বাড়ি কাঁথি। কলকাতা থেকে বহুদূর। তাই ওঁকে ব্যক্তিগত হাজিরা থেকে ছাড় দেওয়া হোক”।

অন্যদিকে কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী পাল্টা বলেন, ‘‘ওঁর পিটিশনে লেখা উনি বিরোধী দলনেতা, বিধানসভায় বসেন, রাজনীতির জন্য সারা বাংলা ঘোরেন। তাহলে বিরোধী দলনেতার অফিস তো আদালত থেকে তিনশো মিটার দূরে। ওখানে এলে কোর্টে আসবেন না কেন? কোর্টকে গুরুত্ব না দেওয়ার এই প্রবণতা ঠিক নয়।’’এই দীর্ঘ সওয়াল জবাবের পর শুভেন্দুর আবেদন খারিজ করে আদালত। আগামী ২২ সেপ্টেম্বর শুভেন্দুকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...