Thursday, June 4, 2026

Corona update: সামান্য বাড়ল সংক্রমণ, কমছে সক্রিয় রোগের সংখ্যা

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে দুশ্চিন্তা ক্রমশ কমছে। স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) রিপোর্ট অনুযায়ী নিম্নমুখী করোনা কেস।বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ ৮ হাজারের কাছাকাছি পৌঁছে গেলেও, সার্বিক পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

করোনা নিয়ে বেশ খানিকটা স্বস্তিতে দেশ।স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা কম। দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৯১১। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৪৬ জন।পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৭ লক্ষ ৯৩ হাজার ৭৮৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। নিম্নমুখী সক্রিয় রোগীর সংখ্যা।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...