Tuesday, May 19, 2026

ঐতিহাসিক অনুষ্ঠান: আজ থেকেই পুজো শুরু, UNESCO-কে ধন্যবাদ জানিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

জোড়াসাঁকো থেকে রেড রোড- ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকল বাংলা, দেশ তথা বিশ্ব। বৃহস্পতিবার, রেড রোডের অনুষ্ঠান থেকে UNESCO-কে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করলেন- “আজ থেকেই পুজো শুরু।“ পুজো দেখতে আসার জন্য ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানান তিনি। বলেন, পুজোয় এসে মণ্ডপ পরিদর্শন করুন। কার্নিভালেও আসুন। মুখ্যমন্ত্রীর কথায়, “ইউনেস্কোর সম্মান আমাদের অনুপ্রেরণা।“ এদিনের, রেড রোডের অনুষ্ঠানকে ‘রিমারকেবল’, ‘হিস্টোরিক’ আখ্যা দেন মমতা।

বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো (UNESCO)র হেরিটেজের মর্যাদা দেওয়াকে ধন্যবাদ জানাতে দুর্গাপুজোর ঠিক একমাস আগে আজ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে রাজ্য সরকার। অপূর্ব রঙিন মহামিছিলের পরে রেড রোডে জমকালো অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, আজকের রেড রোডের অনুষ্ঠান ঐতিহাসিক। দুর্গাপুজোকে ঘিরে ৪০ হাজার কোটি টাকার ব্যবসা হয়। এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য-সংস্কৃতি। ধর্মের গণ্ডীর বাইরে বেরিয়ে এই পুজো উৎসবের আকার নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, সারা বিশ্বেরও একটাই ধর্ম- মানবিকতা।

 

এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন বিসিসিআই-এর প্রেসিডেন্ট তথা প্রাক্তন ক্রিকেটর সৌরভ গঙ্গোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই মমতা বলেন, “সৌরভ আমার ছোটভাই। আজকের অনুষ্ঠানে ও সময় দিয়েছে বলে ওকে ধন্যবাদ।“ ইউনেস্কোর দুই প্রতিনিধি এরিক ফল্ট (Eric Falt) ও টিম কার্টিসকে (Tim Curtis)কে উঠে দাঁড়িয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী-সহ উপস্থিত সকলে।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...