Friday, May 15, 2026

লক্ষ্য কি অ-বিজেপি জোট? কেসিআরের নীতীশ-তেজস্বী সাক্ষাতে জল্পনা

Date:

Share post:

বিহারে বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে মহাজোটে অংশ নেওয়ার পর অ-বিজেপি জোটে গুরুত্ব বেড়েছে জেডিইউ(JDU) নেতা নীতীশ কুমারের। এই ঘটনার পরই বিহারে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের(Tejaswi Yadav) সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার(Telengana) মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও(K ChandraShekhar Rao)। ঘোর বিজেপি বিরোধী কেআরের এই সাক্ষাতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। কারণ ২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিগত কয়েকমাস ধরেই অ-বিজেপি এবং অ-কংগ্রেসি সমমনস্ক দলগুলিকে একজোট করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার পাটনায় একত্রে মধ্যাহ্ন ভোজ করেন নীতীশ কুমার, তেজস্বী যাদব এবং কেসিআর। পাশাপাশি বেশ কয়েকটি অনুষ্ঠানেও একত্রে দেখা যায় তাঁদের। এই সাক্ষাতকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা অস্বীকার করছে না রাজনৈতিক মহল। কারণ আগামী লোকসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বাধতে শুরু করেছে বিরোধী শিবির। একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উদ্যোগ নিচ্ছেন, অন্যদিকে তেমনি একতা রক্ষার কাজ চালিয়ে যাচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর। বিরোধীদের কাছে একটা বিষয় বেশ স্পষ্ট যে, চব্বিশ-সমরে একতাই মোদির বিরুদ্ধে লড়াইয়ের মূলমন্ত্র। পাশাপাশি এটাও তারা বেশ বুঝেছে এই লড়াই থেকে কংগ্রেস শত ক্রোশ দূরে সরে গিয়েছে। ফলে লড়াই করতে গেলে দেশের সব বিরোধীদের এক ছাতার তলায় আনা ভীষণভাবে প্রয়োজন। সেদিকে নজর রেখেই সদ্য এনডিএর সঙ্গ ত্যাগ করা জেডিইউ প্রধান নীতীশ কুমারের গুরুত্ব বেড়েছে অবিজেপি জোটে। বৃহস্পতিবার পাটনা গিয়ে সেই জোটের মন্ত্রে নীতীশকে বাধা হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...