Thursday, May 14, 2026

Anubrata Mondal: নিরাপত্তার কারণে অনুব্রত মণ্ডলের ভার্চুয়াল শুনানির আবেদন

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের মতো এবার অনুব্রত মণ্ডলেরও (Anubrata Mondal) ভার্চুয়াল শুনানির আবেদন করা হল। আসানসোলের বিশেষ সংশোধনাগার সূত্রে খবর, এই মর্মে আসানসোল জেল সুপার সিবিআই (CBI) আদালতকে চিঠিও দিয়েছেন।

সূত্রের খবর অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করার সময় অতিরিক্ত ভিড় হচ্ছে আদালত চত্বরে। যার জেরে অনুব্রতর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন আসানসোল সংশোধনাগারের পুলিশ আধিকারিকরা। সূত্রের খবর, আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে (Rajesh Chakraborty) একটি চিঠি পাঠিয়েছেন আসানসোলের জেল সুপার কৃপাময় নন্দী (Kripamay Nandi)। গত ১১ অগস্ট অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়। বীরভূমের নীচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে আসানসোল বিশেষ সিবিআই আদালত হয়ে হাজির করা হয় তাঁকে। এর মধ্যে যতবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হয়েছে ততবারই কখনও অনুব্রত বিরোধীরা আবার কখনও অনুব্রতর সমর্থনে কোর্ট চত্বরে ভিড় লক্ষ্য করা গেছে। এর ফলে আদালত চত্বরে আসা সাধারণ মানুষও সমস্যার মধ্যে পড়েছেন। সবদিক মাথায় রেখে এবার অনুব্রত মণ্ডলের পরবর্তী শুনানি যাতে ভার্চুয়ালি করা যায় সেই বিষয়ে সংশোধনাগারের তরফ থেকে আবেদন করা হয়েছে।

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...