Sunday, May 17, 2026

রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দচন্দ্র নস্করের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Date:

Share post:

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী গোবিন্দচন্দ্র নস্কর (Gobinda Naskar)। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। লেখেন, তিনি আজীবন হদয়ে থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, দলের শুরুর দিন থেকে ছিলেন গোবিন্দ নস্কর। দলের একনিষ্ঠ কর্মী। তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতের অপূরণীয় ক্ষতি।

বার্ধক্য জনিত অসুস্থতা নিয়ে গত দেড়মাস ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার, রাত ৮টা ৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় প্রাক্তন মন্ত্রীর। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর মেয়ে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূলের (TMC) সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandal)।

১৯৭১ সালে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের (Congress) টিকিটে জিতে প্রথম বার বিধায়ক হয়েছিলেন গোবিন্দ নস্কর। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রিসভায় তিনি ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রী। তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই দক্ষিণ ২৪ পরগনা তৃণমূলের জেলা সভাপতি ছিলেন। ২০০৯-এ বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হন তিনি। ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বাসন্তী কেন্দ্রের সাত বারের বিধায়ক আরএসপি-র সুভাষ নস্করকে হারিয়ে বিধায়ক হন গোবিন্দ।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...