Saturday, May 16, 2026

ধৃত রাজু সাহানির ৫ দিন সিবিআই হেফজতের নির্দেশ আসানসোল আদালতের

Date:

Share post:

চিটফান্ড মামলায় গ্রেফতার রাজু সাহানির (Raju Sahani) ৫ দিন সিবিআই (CBI) হেফজতের নির্দেশ আসানসোল অতিরিক্ত দায়রা আদালতের। শুক্রবার, হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজুকে তাঁর নিউ টাউনের (New Town) ফ্ল্য়াট থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ৮০ লাখ টাকা। এছাড়াও ২.৭৫ কোটি টাকার সম্পত্তির ডিড, থাইল্যান্ডে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। শনিবার রাজু সাহানি দাবি করেন তিনি চিটফান্ডের সঙ্গে যুক্ত নন। শীঘ্রই সত্য সামনে আসবে। শনিবার, তাঁকে আসানসোলের আদালতে (Court) তোলা হলে ৫দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সিবিআই সূত্রে খবর, রাজুর নিউ টাউনের ফ্ল্যাট ছাড়াও হালিশহরের বাড়ি ও অন্য়ান্য জায়গা থেকে বিপুল টাকার সম্পত্তির সন্ধান পাওয়া গিয়েছে। রাজুর আইনজীবী অবশ্য বলেন, রাজুর পরিবারের সবাই ব্যবসা করেন। তাই তাঁদের বাড়িতে ওই টাকা থাকা আশ্চর্যের নয়। আসানসোলের অতিরিক্ত দায়রা আদালতের নির্দেশে ৮ সেপ্টম্বর ফের আদালতে তোলা হবে তাঁকে।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...