Sunday, May 17, 2026

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ জহর! জল্পনায় জল ঢেলে কী বলল তৃণমূল

Date:

Share post:

তৃণমূলের রাজ্যসভার সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) থেকে না কি সরিয়ে দেওয়া হয়েছে জহর সরকারকে! হঠাৎই এই খবরে জোর জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। কিন্তু সেই বিতর্কে জল ঢেলে তৃণমূলের (TMC) পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো গ্রুপ বন্ধ করে নতুন গ্রুপ তৈরি হয়। এবং সেই গ্রুপে জহর সরকারকে (Jahar Sarkar) ইতিমধ্যে অন্তর্ভুক্তও করা হয়ে গিয়েছে।

সম্প্রতি জহর সরকারের মন্তব্য নিয়ে রাজনীতিতে চর্চা হয়। তারপরেই শনিবার খবর ছড়িয়ে পড়ে যে, তৃণমূলের রাজ্যসভার সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুক্রবার রাতেই না কি সরিয়ে দেওয়া হয়েছে এই প্রাক্তন আমলাকে। এই নিয়ে যখন জোর জল্পনা চলছে, তখনই তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, বিষয়টি একেবারেই সেরকম নয়। ওই হোয়াট্সঅ্যাপ গ্রুপে অনেক পুরনো নম্বর রয়ে গিয়েছিল। সেগুলির জন্যেই ওই গ্রুপটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যসভার সাংসদদের নিয়ে নতুন একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। সেখানে আবার জহর সরকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন- হৃদয় থেকে মমতার নাম মোছা যাবে না: ফিরহাদ, মহালয়ার আগেই রাস্তা সারানোর ঘোষণা


 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...