Sunday, May 17, 2026

JDU ছেড়ে বিজেপিতে ৫ বিধায়ক, জোটের সলতে পাকাতে দিল্লি সফরের সম্ভাবনা নীতীশের

Date:

Share post:

একদিকে বিজেপির(BJP) সঙ্গ ছেড়ে আরজেডির(RJD) হাত ধরে বিহারে(Bihar) ফের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার(Nitish Kumar)। এই ঘটনায় পাল্টা মণিপুরে জেডিইউ-র ৭ বিধায়কের মধ্যে ৫ জন যোগ দিলেন বিজেপিতে। যদিও এই ঘটনায় খুব একটা ভাবিত নন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপি ত্যাগের পর তাঁর নজর এখন ২৪-এর নির্বাচনের দিকে। আর সেই লক্ষ্যে জোটের সলতে পাকাতে আগামী সপ্তাহে দিল্লি আসতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে দিল্লি সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর পাশাপাশি বিহারের জোটসঙ্গী বামেদের প্রথম সারির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

ইতিমধ্যেই ২৪-এর নির্বাচনকে নজরে রেখে একছাতার তলায় আসতে শুরু করেছে সব বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি জোট ছাড়ার পর এবার সেই তালিকায় এসে পড়েছে নীতীশের নাম। সদ্য তাঁর সঙ্গে বৈঠক করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নীতীশ নিজেও চাইছেন বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরতে। ইতিমধ্যেই পাটনাতে জেডিইউ-র (JDU) দপ্তরের সামনে একাধিক পোস্টার লাগানো হয়েছে যাতে নীতীশকে দেশের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। অনুমান করা হচ্ছে, বিরোধী জোটে নিজের জায়গা পাকা করতেই দিল্লি সফরে সোনিয়া ও বাম শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, বিহারের নীতীশ কাণ্ডের প্রতিশোধ মণিপুরে নিয়েছে বিজেপি। সে রাজ্যে জেডিইউ-র ৭ বিধায়কের মধ্যে ৫ বিধায়ককে নিজেদের দলে টেনে নিয়েছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, মণিপুরের মতো হাল বিহারে হবে বলে ইতিমধ্যেই নীতীশকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপির তরফে। পাশাপাশি বিহারে ঘর গোছাতে চলতি মাসের তৃতীয় সপ্তাহেই দু-দিনের বিহার সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানকার সীমাঞ্চলের পূর্ণিয়া, কিষাণগঞ্জ সফর করবেন তিনি। দলীয় বৈঠকের পাশাপাশি জনসভাও করবেন পূর্ণিয়াতে। যদিও নতুন সঙ্গীকে সঙ্গে নিয়ে বিহারতো বটেই ২৪-এর ঘুঁটি সাজাতে ব্যস্ত নীতীশ।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...