Sunday, May 17, 2026

ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন বাইচুং ভুটিয়া

Date:

Share post:

শুক্রবারই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) নতুন সভাপতি হয়েছেন কল‍্যাণ চৌবে ( Kalyan Chaubey)। সভাপতি পদে জন‍্য কল্যাণ চৌবের সঙ্গে ভোটের লড়াইয়ে ছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। সভাপতি পদে কল্যাণ চৌবের কাছে বিপুল ব্যবধানে হেরে যান ভারতের প্রাক্তন অধিনায়ক। আর তাতেই হতাশ তিনি। এদিন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করলেন বাইচুং ভুটিয়া।

এই নিয়ে বাইচুং বলেন,” আমি অত্যন্ত হতাশ। এমন রাজনৈতিক হস্তক্ষেপ হবে ভাবতে পারিনি। ফেডারেশন নির্বাচনে উচ্চপর্যায়ের রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। ভেবেছিলাম এটা শুধু ফুটবলের সভাপতি নির্বাচন। আন্তরিক ভাবে কিছু অবদান রাখতে চেয়েছিলাম। ওঁরা জয় নিয়ে যদি এতই আত্মবিশ্বাসী ছিলেন, তা হলে নির্বাচনের আগের দিন রাত ন’টার সময় হোটেলে কেন একজন কেন্দ্রীয় মন্ত্রীকে আসতে হল? কেন তাঁকে রাত দু’টো পর্যন্ত থাকতে হল? মন্ত্রী যে হোটেলে এসেছিলেন, সেখানেই ছিলেন ফেডারেশন নির্বাচনের ভোটাররা। হোটেলের একটি তলায় সকলকে ডেকে উনি কথা বলেছেন।”

এর পাশাপাশি বাইচুং আরও অভিযোগ করেন, “৩৪ জন ভোটদাতার মধ্যে ৩৩জনই মন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেখানে গিয়েছিলেন। সে সময় হোটেলের ওই তলায় বাইরের সকলের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আমি কোনও ভোটারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।  রাজস্থান ফুটবল সংস্থার সচিবকে ফোন করার চেষ্টা করি। তিনি এই নির্বাচনের ভোটার ছিলেন। তাঁর সংস্থার সভাপতি মানবেন্দ্র সিং আমার মনোনয়নের সমর্থক ছিলেন। কিন্তু ওঁকেও ফোনে পাইনি।”

এদিকে নির্বাচনে হারলেও প্রাক্তন ফুটবলার হিসাবে আইএম বিজয়ন, সাবির আলি, ক্লাইম্যাক্স লরেন্সের সঙ্গে এক্সিকিউটিভ কমিটির কো-অপ্ট সদস্য হয়েছেন বাইচুং। তবে জানা যাচ্ছে সেই পদেও থাকতে খুব একটা আগ্রহী নন তিনি। এমনকি যোগ দেননি কমিটির শনিবারের বৈঠকেও। সেই নিয়ে বাইচুং বলেছেন, “আমাকে কো-অপ্ট সদস্য করা হয়েছে। শনিবারের বৈঠকে যোগ দিতে পারিনি। আদৌ এক্সিকিউটিভ কমিটির বৈঠকে যোগ দেব কি না, তা দু’এক দিনের মধ্যে ঠিক করব।”

আরও পড়ুন:ডুরান্ডের শেষ ম‍্যাচে দুরন্ত জয়, মুম্বইকে হারিয়ে উচ্ছসিত কনস্ট‍্যান্টাইন

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...