Thursday, June 25, 2026

কলকাতাবাসী জানেন কে আসল ‘পাপ্পু’, অমিত শাহকে টুইট খোঁচা জহরের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে (Amit Shah) এবার “পাপ্পু” (Pappu) বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (Jawhar Sircar)। রবিবার জহর সরকার একটি টুইট (Tweet) করেন। যে টুইটে, অমিত শাহের কার্টুন (Cartoon) আঁকা একটি টি-শার্টের ছবি দেখা যাচ্ছে। যার নিচে লেখা “ইন্ডিয়াস বিগেস্ট পাপ্পু” (India’s Biggest Pappu)। জহর সরকার টুইটারে লেখেন, এই ছবি কলকাতায় ভাইরাল। কলকাতাবাসী জানেন, বোকা বানানোর মাস্টার কে, কে আসল পাপ্পু? রবিবার সেই টুইট তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এআইটিসিকে ট্যাগ করেছেন সাংসদ।

গত শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ইডি (Enforcement Directorate) আধিকারিকদের জিজ্ঞাসাবাদের (Interrogation) মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্সের বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, বিজেপি অন্য দলের এক নেতাকে ‘পাপ্পু’ বলে দাবি করে। কিন্তু বাস্তবে অমিত শাহ নিজেই সবচেয়ে বড় ‘পাপ্পু’।

অভিষেকের ওই মন্তব্যের চব্বিশ ঘণ্টা কাটে না কাটতেই তৃণমূলের তরফে অমিত শাহের কার্টুন ছাপানো টি-শার্ট প্রকাশ্যে আনা হয়, যা এখন নেট দুনিয়ায় হট কেকের মতো ভাইরাল (Viral)। শনিবার থেকে শাহি টি-শার্ট ঘিরে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে যায়। আর তারপর রবিবার জহর সরকারের টুইট সেই বিষয়ে এক অন্যমাত্রা যোগ করল তা নিঃসন্দেহে বলা যায়।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...