Wednesday, June 24, 2026

ছুটির দিনে কানাডায় নৃশংস হামলায় নিহত ১০

Date:

Share post:

কানাডায় ছুরি নিয়ে হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। জখম বহু। রবিবার ছুটির দিনে কানাডার স্যাসকাচুয়ান প্রদেশের ওয়েল্ডেন এবং জেমস স্মিথ ক্রি নেশন – এই দুই এলাকায় রবিবার সন্ধ্যায় দুই যুবক ছুরি নিয়ে হামলা চালায়। ছুরির আঘাতে একে একে ১০ জন মৃত্যুর মুখে ঢলে পড়েন। এত বড় হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে অত্যন্ত তৎপরতার সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আততায়ীদের খোঁজ মেলেনি।অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ভারত সফরের প্রাক্কালে বাংলাদেশ সীমান্তে মর্টারশেল! চিন্তায় হাসিনা সরকার
যদিও দুই হামলাকারীকে চিহ্নিত করেছে কানাডার পুলিশ। তাঁদের নাম ডেমিয়েন (৩০) ও মাইলস স্যান্ডারসন (৩১)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হামলা চালানোর পর কালো রঙের গাড়িতে করে চম্পট দেন। দুই অভিযুক্ত যুবকের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে সে দেশে। বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হামলার নিন্দায় সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টুইটারে তিনি লিখেছেন, ‘সাচকাচুয়ানের হামলা ভয়ঙ্কর ও দুর্ভাগ্যজনক।’ যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জখমদের আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...