Sunday, March 15, 2026

কেন্দ্রীয় নেতাদের সামনেই CPI-এর রাজ্য সম্মেলনে দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি

Date:

Share post:

এই মুহূর্তে বাংলার বুকে তাদের অস্তিত্ব দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। সেই CPI-এর রাজ্য সম্মেলনে অগ্নিগর্ভ পরিস্থিতি। কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই দুই গোষ্ঠীর নেতারা হাতাহাতিতে জড়ালেন। সম্মেলন ছেড়ে ক্ষোভে বেরিয়ে গেলেন বর্ষীয়ান নেতা শ্রীকুমার চ্যাটার্জী, প্রবীর দেব, মধুছন্দা দেব সহ নেতৃত্ব। গোটা ঘটনাই ঘটল কেন্দ্রীয় নেতা ডি রাজা উপস্থিতিতে।

CPI-এর রাজ্য সম্পাদক হিসাবে আর স্বপন বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে নারাজ ছিল শ্রীকুমার গোষ্ঠী। এই শিবির শুরু থেকেই সরব ছিল ভোটের দাবিতে। কিন্তু ভোটাভুটি না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রথম দিন থেকেই বিরোধী প্যানেলকে প্রেসিডিয়ামে রাখা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, স্বপন বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর৮১ জনের বিরুদ্ধে পাল্টা প্যানেল দেন শ্রীকুমার চ্যাটার্জী শিবির। তাঁরা গোপন ভোটের দাবিও জানান। কিন্ত ডি রাজা সোজাসুজি জানিয়ে দেন, গোপন ভোট হলে ভুল বার্তা যাবে দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের কাছে।

এরপরই শুরু হয় উত্তপ্ত বাদানুবাদ। স্বপন বন্দ্যোপাধ্যায় চেঁচিয়ে বলেন, কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত মানতে না পারলে বেরিয়ে যান। শ্রীকুমার চ্যাটার্জীর বক্তব্য, তাঁরা দলের সংবিধান মেনেই সবকিছুর দাবি জানিয়েছিলেন। সংবিধানটা মেনে চলা হোক। কিন্তু কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে যা হল তা নিয়ে প্রশ্ন উঠবে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...