Friday, May 15, 2026

বিদেশমন্ত্রী মোমেনকে ছাড়াই ভারত সফরে দিল্লি পৌঁছলেন হাসিনা

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা: তিন বছর পর চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী(Prime Minister) শেখ হাসিনা(Sekh Hasina)। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার সকাল ১০টায় ১৭০ জন সফরসঙ্গী নিয়ে বিমান বাংলাদেশের(Bangladesh) একটি বিশেষ ফ্লাইটে রওনা হন তিনি। তবে তার সফরসঙ্গীদের মধ্যে নেই দেশটির বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন(A K Abdul Momen)। সরকারি এক কর্মকর্তার তরফে জানা গেছে, ‘তিনি (মোমেন) অসুস্থ তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাননি।’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে টিকিয়ে রাখতে ভারত সরকারকে অনুরোধ করা নিয়ে গত ১৮ আগস্ট বাংলাদেশের বিদেশমন্ত্রীর একটি বক্তব্যে সমালোচনার ঝড় বয়ে যায়। পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছিলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

ওই বক্তব্যের পর তোপের মুখে থাকা পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন, তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার বিতর্কিত সেই মন্তব্যের পর এবারের ভারত সফরে বাংলাদেশি বিদেশমন্ত্রীর অনুপস্থিতি নিশ্চিত ভাবে তাৎপর্যপূর্ণ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...