Tuesday, March 10, 2026

২০২৪-এ সংখ্যা গরিষ্ঠতা হারাচ্ছে BJP, দলীয় সমীক্ষা সামনে আসতেই কপালে ভাঁজ মোদি-শাহদের

Date:

Share post:

মাঝে আর বছর দেড়েক। ২০২৪-এ দেশজুড়ে হাইভোল্টেজ লোকসভা নির্বাচনে। এই লোকসভা ভোটকে পাখির চোখ করে শাসক-বিরোধী, সব পক্ষই ঘুঁটি সাজাতে শুরু করেছে। এরই মাঝে ঘুম ছুটছে শাসক দল বিজেপির। ২০২৪-এর ভোট যে খুব কঠিন হতে চলেছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে গেরুয়া নেতৃত্বের কাছেও। সংখ্যা গরিষ্ঠতা হারানোর আশঙ্কা এখন মোদি-অমিত শাহদের কাছে মাথাব্যাথার কারণ।

আরও পড়ুন: মুক্তিযুদ্ধের সময় জেলে গিয়েছিলেন মোদি! এমন কোনও তথ্য নেই, জানালো PMO

দলের আভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টে ইঙ্গিত, ২০১৯ সালে জেতা বহু আসন ২০২৪-এ হাতছাড়া হতে চলেছে বিজেপির। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে জিতেছিল ৩০৩টি আসন। এনডিএ-এর মোট আসন সংখ্যা দাঁড়ায় ৩৫১-তে। লোকসভার ম্যাজিক ফিগার ২৭২। সুতরাং, এনডিএ শরিকদের ছাড়াই ২০১৪ এবং ২০১৯, দু’বারই এককভাবে সরকার গড়ার মতো আসন লাভ করেছিল বিজেপি। ১৯৮৪ সালে রাজীব গান্ধীর পর এরকম বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে আর কেউ সরকার গঠন করতে পারেনি। যেটা পেরেছেন নরেন্দ্র মোদি।

কিন্তু ২০২৪-এ সেই চিত্র যে আর দেখা যাবে না, তা বিজেপির নিজস্ব রিপোর্টেই স্পষ্ট। দলীয় রিপোর্ট হাতে আসতেই কপালে ভাঁজ পড়েছে নেতৃত্বের। তাই দলের রণকৌশল হিসেবে নতুন করে প্রায় দেড়শো আসন চিহ্নিত করা হচ্ছে। ড্যামেজ কন্ট্রোল বৈঠকে বসেন অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলিকে পাখির চোখ করে জয়ের জন্য ঝাঁপাতে হবে।

spot_img

Related articles

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...