Tuesday, March 10, 2026

দু’দলের বিবাদের জেরে অগ্নিগর্ভ ভবানীপুর, চলল গুলি

Date:

Share post:

দু’দলের হাতাহাতির (Clash) ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর (Bhawanipore) এলাকা। চললো গুলিও (Firing)। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে ভবানীপুর থানার পুলিশ (Bhawanipore Police) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

মঙ্গলবার ভবানীপুরের ৭১ নম্বর ওয়ার্ডের যুবক ভিকি সাউয়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই যুবক। এলাকার ওই দুজনকে বেধড়ক মারধর (Beating) করে ভিকি সাউয়ের অনুগামীরা। পরে দুই যুবককে মারধরের খবর শুনে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাঁদের পরিচিতরা। শুরু হয় দু’দলের মধ্যে হাতাহাতি। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ভবানীপুরে।

অশান্তি চলাকালীন স্থানীয়রা ভিকির বাড়ি ঘিরে বিক্ষোভ (Protest) দেখাতে শুরু করেন। তারপরই বন্দুক বের করে স্থানীয়দের লক্ষ্য করে গুলি চালায় ভিকি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি সামাল দিতে পারেনি। পুলিশের সামনেই চলতে থাকে ব্যাপক অশান্তি। পরে পুলিশের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঠিক কি কারণে অশান্তির সুত্রপাত তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

spot_img

Related articles

বিজেপি ‘অনুপ্রবেশকারী’! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে চড়া সুরে আক্রমণ সাংসদ মিতালি বাগের

ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে কড়া আক্রমণ করলেন...

ভোটার তালিকায় জালিয়াতি করেছেন জ্ঞানেশ কুমার! নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে তৃণমূল

অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার...

‘ভ্যানিশ কুমার’: ধর্মতলার মঞ্চ থেকে নির্বাচন কমিশনারকে বিঁধলেন তন্ময়

ধর্মতলায় তৃণমূলের ধর্নামঞ্চ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র আক্রমণ করলেন দলের মুখপাত্র তন্ময় ঘোষ। তিনি অভিযোগ করেন,...

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...