Thursday, May 21, 2026

আর্জির প্রতিলিপি পাননি মামলাকারীরা, পিছোল DA মামলার শুনানি

Date:

Share post:

পিছোল মহার্ঘ ভাতা (DA) মামলার শুনানি। বুধবার, শুনানি হওয়ার কথা থাকলেও মামলাকারীরা কপি না পাওয়ায় তা পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। ২০ মে সরকারি কর্মীদের বকেয়া ডিএ তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল আদালত (Court)। ১২ অগাস্ট সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। রায় পুনর্বিবেচনার আর্জি জমা পড়ে বুধবার। কিন্তু মামলাকারীরা তার প্রতিলিপি পাননি। সেই কারণে আদালত মামলাকারীদের প্রতিলিপি দেওয়ার নির্দেশ দেয়। বৃহস্পতিবার দুপুর ২টোয় মামলার শুনানি হবে।

মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন দীর্ঘ দিন আইনি লড়াই লড়ছে। ২০ মে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে দেয় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ১২ অগাস্ট রায় পুনর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেই আর্জি নিয়েই শুনানি বৃহস্পতিবার দুপুর ২টোয়।

আরও পড়ুন- সতেন্দ্রর স্ত্রীর সঙ্গে অতিরিক্ত মেলামেশা-ই কাল হল অতনুর? উঠে আসছে ত্রিকোণ সম্পর্কের তত্ত্ব


 

 

Related articles

NEET প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেফতার অধ্যাপিকা মনীষা মান্ধার

NEET-এর প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে শোরগোলের মাঝেই এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুণের 'মডার্ন কলেজ অফ পুনা'-র উদ্ভিদবিজ্ঞান...

ফের কড়া বার্তা, অনুপ্রবেশকারীদের সরাসরি সীমান্তে পাঠান: নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার, হাওড়া প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন,...

আগ্রহী নয় দূরদর্শন, ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জারি জটিলতা

ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup )শুরু হতে বাকি মাত্র কয়েক সপ্তাহ। কিন্তু ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে জটিলতা অব্যাহত।...

সরকারি কর্মীদের কণ্ঠরোধ! রাজ্য সরকারের নির্দেশিকার তীব্র সমালোচনা তৃণমূলের

সরকারি কর্মচারীদের মতপ্রকাশে নিষেধাজ্ঞার এবার প্রতিবাদ করল তৃণমূল কংগ্রেস(TMC)। বৃহস্পতিবার দলের তরফে সাংবাদিক বৈঠকে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ...