Sunday, June 7, 2026

মোদির বাড়ির নাম হোক “কিংকর্তব্যবিমূঢ় মঠ”! কেন এমন বললেন মহুয়া?

Date:

Share post:

আজ, দিল্লিতে ঢেলে সাজানো সেন্ট্রাল ভিস্তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে রাজধানী দিল্লির “রাজপথ”র নাম বদলে “কর্তব্য পথ”র আনুষ্ঠানিক ঘোষণা করবেন মোদি। আর এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কটাক্ষ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের নাম রাখা হোক “কিংকর্তব্যবিমূঢ় মঠ”!

একটি টুইটে মোদিকে খনছে দিয়ে মহুয়া মৈত্র জানান, কেন্দ্র রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ রাখছে। তাই তিনি আশা করছেন, প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের নাম হবে “কিংকর্তব্যবিমূঢ় মঠ”। যা নিয়ে তিনি সুকুমার রায়ের হযবরল থেকে উধৃতি দিয়েছেন। প্রসঙ্গত প্রধানমন্ত্রীর বর্তমান বাসভবন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে সাউথ ব্লকের পিছনে স্থানান্তরিত হবে।

এর আগেও মহুয়া বিজেপি তথা মোদিকে কটাক্ষ করেছিলেন। টুইটে লিখেছিলেন, “আমাদের সংস্কৃতি পরিবর্তন করাই কি বিজেপির একমাত্র দায়িত্ব? তাদের উন্মাদনায় কি আমাদের ঐতিহ্যের ইতিহাস নতুন করে লেখা হবে?”

আরও পড়ুন:অনুব্রত জেলে, এবার দেখব কার কত কব্জির জোর!” বীরভূমে উস্কানিমূলক বক্তব্য দিলীপের

 

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...