Monday, May 18, 2026

মাঠের মধ‍্যেই দুই ক্রিকেটারের ধাক্কাধাক্কি, ব্যাট উঁচিয়ে মারার ইঙ্গিত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বুধবার এশিয়া কাপের ( Asia Cup) সুপার ফোরের টানটান ম‍্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান (Pakistan) বনাম আফগানিস্তান (Afghanistan)। আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করেছে বাবর আজমের দল। আর এই ম‍্যাচেই চলল ধাক্কাধাক্কি, ঘুষোঘুষি দুই ক্রিকেটারের মধ‍্যে। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঘটনার সূত্রপাত ম্যাচের ১৯তম ওভারে। ১৯তম ওভারের পঞ্চম বলে দুই দলের ক্রিকেটারদের মধ্যে মারপিট চলল। ফারিদের বলে হুক করে ছয় মারতে গিয়েছিলেন আসিফ আলি। কিন্তু সেই বল ক্যাচ ধরে নেন করিম জনত। আসিফ আউট হতেই তাঁর সামনে গিয়ে ঘুষি মারার ইঙ্গিত করেন ফারিদ। তাতেই রেগে যান আসিফ। তিনিও ব্যাট উঁচিয়ে তাঁকে মারার ইঙ্গিত করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা চলে আসেন। তাঁরা ফারিদকে সরিয়ে নিয়ে যান। এরপর আসিফ বেরিয়ে যেতে যেতেও কিছু বলতে থাকেন। সেই অবস্থায় তাঁকে ঠান্ডা করেন হাসান আলি। তিনি মাঠে এসে শান্ত হতে বলেন ফারিদকেও। পরিস্থিতি সামলে নেন তাঁরা। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন আম্পায়াররাও। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এখানেই শেষ নয়, জানা যাচ্ছে মাঠের ঝগড়া গিয়ে পড়ে গ‍্যারালিতেও। অভিযোগ, প্রচণ্ড উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে আফগানিস্তান হারতেই পাক সমর্থকদের উপর চড়াও হন সে দেশের সমর্থকরা। এই ঘটনার একাধিক ভিডিও ভাইরাল।

আরও পড়ুন:এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত

 

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...