Wednesday, May 13, 2026

চাপ দেওয়া হচ্ছে মেয়েকে! সারদাকাণ্ডে ধৃত দেবযানীর মায়ের অভিযোগ খারিজ CID-র

Date:

Share post:

সারদাকাণ্ডে (Sarada Scam) সিআইডি-র (CID) বিরুদ্ধে যে অভিযোগ জানিয়েছেন দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মা শর্বরী মুখোপাধ্যায়, তা খারিজ করে দিল সিআইডি। একটি বিবৃতি জারি করে সিআইডির (CID) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে শর্বরী মুখোপাধ্যায় (Sharbari Mukherjee) ভিত্তিহীন এবং অসত্য অভিযোগ এনে সিআইডিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন।

৭ সেপ্টেম্বর সারদা-কাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় বিস্ফোরক চিঠি লিখে দাবি করেন, যে তাঁর মেয়ের উপর মানসিক অত্যাচার করছে সিআইডি (CID)। বুধবার সিবিআইকে একটি চিঠি দিয়ে দেবযানীর মা অভিযোগ করেন, ২৩ অগাস্ট সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য দমদমের সংশোধনাগারে (Dumdum Correctional Home) যান এক সিআইডি আধিকারিক। তারপর দেবযানীকে তিনি বলেন, তাঁকে শুভেন্দু অধিকারী ও সুজন চক্রবর্তীর বিরুদ্ধে রাজসাক্ষী হতে হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং বামনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty), সুদীপ্ত সেনের (Sudipta Sen) কাছ থেকে ৬ কোটি টাকা করে নিয়েছেন এমনটাও বলার জন্য নাকি দেবযানীর উপর চাপ সৃষ্টি করা হয়। পাশাপাশি, কথা না মানলে দেবযানীকে ৯টি ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন শর্বরী।

এরপর বিবৃতি দিয়ে সেই অভিযোগ পত্রপাঠ খারিজ করল সিআইডি। এক প্রেস বিজ্ঞপ্তিতে সিআইডি-র তরফে জানানো হয়, গত ২৩ অগস্ট দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে তদন্তের স্বার্থেই গিয়েছিলেন তদন্তকারী আধিকারিক। সেখানে সংশোধনাগারের মহিলা রক্ষীও ছিলেন। তাঁর উপস্থিতিতেই সংশ্লিষ্ট আদালতের নির্দেশ মেনে দেবযানী মুখোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, তদন্তকারী সংস্থা হিসাবে CID আইন মেনেই সমস্ত তদন্ত করে। পাশাপাশি সংবাদমাধ্যমকে অপপ্রচার এবং ভুয়ো তথ্য থেকে দূরে থাকার জন্য অনুরোধও করা হয় CID এর তরফে।

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...