Tuesday, June 23, 2026

বাগুইআটি জোড়া খুন কাণ্ড: ভাঙড়ে এক যুবককে আটক করল CID, বসিরহাটে ফরেন্সিক টিম

Date:

Share post:

বাগুইআটির দশম শ্রেণির দুই ছাত্রের নৃশংস হত্যাকাণ্ড কেন্দ্র করে তোলপাড় রাজ্য। থানার গাফিলতির অভিযোগ তোলা হয়েছে পরিবার ও পাড়া-প্রতিবেশির তরফে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন। খোদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করেছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। এই জোড়া খুনের রহস্যের কিনারায় মুখ্যমন্ত্রী CID তদন্তের নির্দেশ দিয়েছেন।

এরপরই বাগুইআটি জোড়া খুনের তদন্তভার হাতে নিয়ে নেমে কোমরবেঁধে মাঠে নেমে পড়েছে CID হোমিসাইড শাখা। স্পেশাল অপারেশন গ্রুপের অফিসাররা দ্রুত তদন্তের নিষ্পত্তি চাইছেন। এবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় থেকে এক যুবককে আটক করল CID. ধৃত যুবকের নাম রবিউল মোল্লা। সে ভাঙড়ের পোলেরহাটের বাসিন্দা বলো জানা গিয়েছে। ভাঙড় থানায় জিজ্ঞাসাবাদ করছে CID. ওই ঘটনায় এর আগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছিল। তাদের জেরা করেই রবিউলের সন্ধান পাওয়া গিয়েছে।

তবে জোড়াখুন কাণ্ডের মাস্টার-মাইন্ড সত্যেন্দ্র চৌধুরী এখনও অধরা। তাকে হন্যে হয়ে খুঁজছে CID হোমিসাইড শাখা এবং বাগুইআটি থানায় পুলিশ। তার গতিবিধি কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন গোয়েন্দারা। সম্ভবত সে বিহারে গা ঢাকা দিয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। তাই সত্যেন্দ্র চৌধুরীর খোঁজ পেতে বিহারের মতিহারি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে CID.

অন্যদিকে, দুই কিশোর অতনু-অভিষেককে যে গাড়িতে তুলে খুন করা হয় সেই গাড়িটিরও আজ ফরেন্সিক হবে। জানা গিয়েছে, বসিরহাট থানার ন্যাজাটে পৌঁছে গিয়ে নমুনা সংগ্রহ করছে ফরেন্সিকের টিম।

 

 

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...