Wednesday, June 24, 2026

নিম্নমুখী করোনা সংক্রমণ, দৈনিক গ্রাফ নিয়ে চিন্তা কমল স্বাস্থ্য মন্ত্রকের

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে চিন্তা কমছে। স্বাস্থ্য মন্ত্রকের (health ministry) রিপোর্ট বলছে দৈনিক সংক্রমণ গ্রাফ ক্রমশ নিম্নমুখী। দেশের সক্রিয় রোগী (Active case) বর্তমানে ৪৮ হাজার ৮৫০ জন। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও।

উৎসবের মরশুমে করোনা নিয়ে উদ্বেগ কিছুটা হলেও কমল স্বাস্থ্য বিশেষজ্ঞদের। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন। সারাদেশে একদিনে করোনায় মৃত ১৮ জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন বলছে, এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৮ হাজার ১৩৯। পাশাপাশি সুস্থতার হার চোখে পড়ার মতো। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৯ লক্ষ ১৩ হাজার ২৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে যত দ্রুত ভ্যাকসিন প্রক্রিয়া শেষ করা যাবে ততই করোনা থেকে মুক্তি মিলবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৪ কোটি ৭৭ লক্ষের বেশি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...