Saturday, March 14, 2026

Ujaan Ganguly: অক্সফোর্ডের মার্কসিটে ডিসটিংশন! বাস্তবেই ‘লক্ষ্মী ছেলে’ উজান

Date:

Share post:

গল্প নয় সত্যি, বাস্তবেই নিজেকে লক্ষ্মী ছেলে (Lakhhi Chele) হিসেবে প্রমাণ করলেন কৌশিক-চূর্ণীর নয়নের মণি উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। সিনেমা এবং বিশ্ব সাহিত্য (Cinema and World Literature) নিয়ে পড়াশুনা করে অক্সাইড ইউনিভার্সিটি (Oxford University)থেকে ফার্স্ট ক্লাস ডিসটিংশন পেয়েছেন উজান। তাঁর সাফল্যে উচ্ছ্বসিত কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) এবং চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly)।

শুধু ভালো অভিনেতাই নন, ছাত্র হিসেবেও যে তিনি যথেষ্ট মেধাবী তার প্রমাণ আগেই মিলেছিল। অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাওয়াটা মুখের কথা নয়। গতবছরই উচ্চশিক্ষার জন্য অক্সফোর্ড-এ পাড়ি দেন উজান গঙ্গোপাধ্যায়। সিনেমার প্রতি ভালোবাসা তো ছিলই তার সঙ্গে পড়াশোনাকেও সমান গুরুত্ব দিয়েছেন তিনি। এই দুইয়ের মেলবন্ধন ঘটাতেই সিনেমা ও বিশ্ব সাহিত্য নিয়ে পড়াশোনা উজানের। পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব এমনকি নিজের দেশের থেকেও এক বছর দূরে থেকে পরিশ্রমের ফল পেলেন হাতেনাতে। বুধবার নিজেই সোশ্যাল মিডিয়ায় অ্যাসেসমেন্টের রেজাল্ট শেয়ার করে সুখবর দিলেন উজান। বিদেশের মাটিতে ‘লক্ষ্মী ছেলে’র এমন সাফল্যে শুভেচ্ছাবার্তার বন্যা বয়ে গিয়েছে কমেন্ট বক্সে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন উজান সত্যিই অত্যন্ত মেধাবী এবং পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস। ছেলের সাফল্যে দারুণ খুশি মা চূর্ণী গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন, জানতাম ও সত্যিই লক্ষী ছেলে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...