Saturday, May 16, 2026

আইনের ফাঁসে আটকে নাবালক পুত্রের অঙ্গদানের ইচ্ছে, শীর্ষ আদালতের নির্দেশের অপেক্ষা

Date:

Share post:

মরাণাপন্ন বাবাকে অঙ্গদান করতে চায় নাবালক ছেলে। কিন্তু বাধা আইন। ভারতীয় আইন অনুযায়ী, জীবিত অবস্থায় ১৮ বছরের কম বয়সী কেউ অঙ্গদান করতে পারে না। সেই কারণেই বাবাকে লিভার দানের অনুমতি পায়নি উত্তরপ্রদেশের (Uttarpradesh) নয়ডার (Noida) ১৭ বছরের কিশোর। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ সে।

দীর্ঘদিন ধরেই ওই নাবালকের বাবা লিভারের কঠিন অসুখে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসক জানান, পরিবারের কেউ লিভারের অংশ দান করলে বেঁচে যেতে পারেন তিনি। পরিবারের মধ্যে এতমাত্র ১৭ বছরের ছেলের সঙ্গে তার বাবার লিভার ম্যাচ করে। ছেলেও লিভারের একটা অংশ বাবাকে দিতে ইচ্ছুক।
কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আইন। ফলে ওই নাবালকের লিভার প্রতিস্থাপনের অনুমতি দেয়নি উত্তরপ্রদেশ সরকার। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওই নাবালককে। প্রধান বিচারপতির (CJI) ডিভিশন বেঞ্চ এ নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে নোটিশ দিয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...