Friday, June 26, 2026

বাংলার অর্থনীতিকে ভাঙার চক্রান্ত, গার্ডেনরিচে টাকা উদ্ধারে পাল্টা বিজেপিকেই তোপ ফিরহাদ

Date:

Share post:

শুধুমাত্র বেছে বেছে অবিজেপি রাজ্যগুলিকে টার্গেট করা হচ্ছে। সেখানে ইডি (Enforcement Directorate), সিবিআই (CBI) ও ইনকাম ট্যাক্স (Income Tax) দিয়ে তল্লাশি (Investigation) চালিয়ে মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। শনিবার, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন কলকাতার একাধিক এলাকায় ইডির হানা প্রসঙ্গে কলকাতার মেয়রের অভিযোগ, কেন্দ্রীয় সংস্থার তৎপরতার পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমত আমাদের ভয় দেখানোর চেষ্টা এবং দ্বিতীয়ত বাংলার অর্থনীতিকে (Economy of Bengal) ভেঙে দেওয়ার চক্রান্ত।

ফিরহাদ হাকিমের আরও অভিযোগ, এসব করে তৃণমূল কংগ্রেসকে (TMC) ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। যাতে তারা বিজেপির বিরুদ্ধে কোনও লড়াই না করতে পারে। “আইটি রেড (Income Tax Raid), ইডি রেড (ED Raid) করে বোঝাতে চাইছে বাংলায় ব্যবসা (Business) করো না। ব্যবসা করতে গেলে আমাদের রাজ্যে চলে এসো। এখানে থাকলে আমরা এইভাবে ব্যবসায়ীদের আক্রান্ত করব। এভাবেই বাংলার অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।“

এদিন টক টু মেয়র (Talk to Mayor) অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম প্রশ্ন তোলেন, কোনও বিধানসভা এলাকা থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টাকা উদ্ধার করলে তার জবাব কেন সংশ্লিষ্ট বিধায়ককে দিতে হবে? যে এলাকায় শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই কলকাতা বন্দর মন্ত্রী ফিরহাদের বিধানসভার মধ্যেই পড়ে। শনিবার দুপুরে এ বিষয়ে মেয়রকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের পাল্টা দিয়ে প্রশ্ন করেন, তাঁর বিধানসভা এলাকা থেকে টাকা উদ্ধার হয়েছে বলেই তাঁকে জবাব দিতে হবে? দেশের বিভিন্ন প্রান্তে বহু টাকা উদ্ধার হচ্ছে। তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে কুলুপ কেন এনিয়েও প্রশ্ন তোলেন ফিরহাদ।

ফিরহাদ এ প্রসঙ্গে দেশ থেকে ফেরার শিল্পপতি নীরব মোদির কথাও তোলেন। তিনি বলেন, “দেশ থেকে নীরব মোদি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছেন। তারপরে কি দেশের প্রধানমন্ত্রী কোনও জবাব দিয়েছিলেন? তবে এক্ষেত্রে কেন আমাদের জবাবদিহি করতে হবে?”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...