Friday, June 5, 2026

জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা

Date:

Share post:

আসন্ন জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে গুজরাতে আয়োজিত হতে চলেছে আসন্ন জাতীয় গেমস ২০২২৷ কিন্তু এই গেমসে অংশ নেবেন না ভারতের সেরা ক্রীড়াবিদরা। এর মধ্যে রয়েছেন অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরাজ চোপড়া এবং ব্যাডমিন্টনের তিন তারকা সাইনা নেহওয়াল, পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্থ।

এই নিয়ে নীরাজ বলেন, “জাতীয় গেমস সামনে। আমি কুঁচকির চোট সারিয়ে ফিরছি। এক বা দু’সপ্তাহ আমি হয়তো ট্রেনিং করতে পারব না। তাই আমি এখন পরের বছরের প্রতিযোগিতা গুলির জন্য তৈরি হতে চাইছি। মরশুমের শেষ ইভেন্ট হিসেবে ছিল জুরিখে আয়োজিত হওয়া ডায়মন্ড লিগ। তবে এশিয়ান গেমস পিছিয়ে যাওয়া এবং জাতীয় গেমসের তারিখ সদ্য প্রকাশিত হওয়ায় নিজের সূচিতে পরিবর্তন করতে পারিনি। আর সেই কারণে কোচ ডঃ ক্লস বার্তোনিয়েতসের সঙ্গে পরামর্শ করে জাতীয় গেমসে না খেলার সিদ্ধান্ত নিয়েছি।

এর পাশাপাশি তিনি আরও বলেন, “ডায়মন্ড লিগ খেতাব জিতে মরশুম শেষ করতে পেরে অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে। স্টেডিয়ামে আমার পরিবারের সদস্য, বন্ধুরা ছিল। তাই বিশেষ মুহূর্ত আমার কাছে। প্রথম ডায়মন্ড ট্রফি জিততে পেরে দারুণ খুশি।”

এদিকে সিন্ধু, সাইনা ও শ্রীকান্থ আসন্ন ডেনমার্ক ও ফ্রেঞ্চ ওপেনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আগামী ১৮ অক্টোবর থেকে ডেনমার্ক ওপেন এবং ২৫ অক্টোবর থেকে শুরু হবে ফ্রেঞ্চ ওপেন। সেই কারণে এবার জাতীয় লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করলেন এই তিন তারকা ভারতীয় শাটলার।

আরও পড়ুন:সোশ্যাল মিডিয়ায় ফিঞ্চকে শুভেচ্ছা বিরাটের

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...