Tuesday, June 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফুটবলার সমস্যায় কলকাতা লিগে মোহনবাগানের খেলা নিয়ে নতুন করে জট তৈরি হওয়ায় ফের চিঠিচাপাটি শুরু হল। শনিবার মোহনবাগান ক্লাবের তরফে চিঠি দেওয়া হল আইএফএ-কে।

২) ‘বিরাট কোহলি অনেক বেশি দক্ষ ক্রিকেটার’, বিরাটের শতরানের পর প্রশংসায় সৌরভ গঙ্গোপাধ্যায়। আমরা দু’জনে আলাদা প্রজন্মে খেলেছি। দু’জনেরই অনেক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। আমি একটা প্রজন্মে খেলে এসেছি। ও এখনও খেলে চলেছে, বললেন মহারাজ।

৩) একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার একদিনের ও টি-২০ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শনিবার এমনটাই নিজেই জানালেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম‍্যাচের পরই অবসর ফিঞ্চের। ফিঞ্চকে শুভেচ্ছা বিরাটের।

৪) আসন্ন জাতীয় গেমসে অংশ নেবেন না নীরজ চোপড়া, পিভি সিন্ধুরা। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে গুজরাতে আয়োজিত হতে চলেছে আসন্ন জাতীয় গেমস ২০২২৷ কিন্তু এই গেমসে অংশ নেবেন না ভারতের সেরা ক্রীড়াবিদরা।

৫) ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মধুচন্দ্রিমা শেষ হয়ে গিয়েছে, এশিয়া কাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর এমনটাই বললেন ভারতের প্রাক্তন নির্বাচক সাবা করিম ।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...