Saturday, May 16, 2026

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম ম‍্যাচেই বাজিমাত সচিনদের

Date:

Share post:

এযেন ফিরে যাওয়া পুরনো সেই দিনে। ব‍্যাট হাতে মাঠে নামলেন সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা। শুধু মাঠে নামলেনই না দাপটের সঙ্গে জয় পেলেন দক্ষিণ আফ্রিকা লেজেন্ডেসের বিরুদ্ধে। শুক্রবার ছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের (Road Safety World Series) ম‍্যাচ। সেখানেই দক্ষিণ আফ্রিকা লেজেন্ডেস তথা প্রাক্তনদের বিরুদ্ধে ৬১ রানে জয় পেল ইন্ডিয়া লেজেন্ডস। ৮২ রানে অপরাজিত থেকে ম‍্যাচের সেরা স্টুয়ার্ট বিনি। ব‍্যাট হাতে ১৬ রান অধিনায়ক সচিন তেন্ডুলকরের।

শনিবার কানপুরের গ্রিন পার্কে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথমে ব্যাট করতে নেমে ঘড়ির কাঁটাকে যেন পিছনের দিকেই টেনে নিয়ে গিয়েছিলেন শচীন তেন্ডুলকর, সুরেশ রায়নারা। ওপেন করতে নেমে মাস্টার ব্লাস্টার নিজে ১৬ রানের ইনিংস খেললেও যেভাবে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তা অনেককেই ফিরে গিয়েছেন পুরোনো স্মৃতিতে। শচীনের সঙ্গে ওপেন করতে নামেন নমন ওঝা। তিনি করেন ২১ রান। সদ্য অবসর নেওয়া সুরেশ রায়না করেন ২২ বলে ৩৩ রান। তবে এদিন সবচেয়ে চমকপ্রদ ইনিংসটি খেলেন স্টুয়ার্ট বিনি। মাত্র ৪২ বলে ৮২ রান করেন তিনি। শেষদিকে মাত্র ১৫ বলে ৩৫ রান করেন ইউসুফ পাঠানও। ফলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৭ রান করে ইন্ডিয়ান লেজেন্ডস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৬ রানে শেষ হয়ে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের ইনিংস। অধিনায়ক জন্টি রোডস থাকেন ৩৮ রানে অপরাজিত।

ভারত সরকারের সড়ক পরিবহণ মন্ত্রকের উদ্যোগে মূলত পথ সচেতনতা বৃদ্ধির উদ্দেশে এই লিগ শুরু হয়েছে। আর তাতে খেলতে দেখা যাচ্ছে কিংবদন্তি সব ক্রিকেটারদের। শনিবার দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি তথা প্রাক্তনদের সঙ্গে ভারতের প্রাক্তনদের ম্যাচ দিয়ে লিগ শুরু হয়েছে। আর প্রথম ম্যাচেই বাজিমাত করে ইন্ডিয়ান লেজেন্ডস।

আরও পড়ুন:ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গেলসে চ‍্যাম্পিয়ন ইগা স্বোয়াতেক

 

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...