Friday, June 26, 2026

মদের আসরে বচসা! গঙ্গার চরে যুবককে পুঁতে দিল বন্ধুরা

Date:

Share post:

বাগুইআটির ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা এখনও টাটকা। তারইমধ্যে আরও এক নৃশংস হত্যাকাণ্ড। বন্ধুদের সঙ্গে মদ্যপানের আসরে বসে বচসায় জড়ান এক যুবক। আর তা এতটাই চরমে পৌঁছয় যে তাঁর গলার নলি কেটে গঙ্গার চরে পুঁতে দেওয়ার অভিযোগ ওঠে ওই চার বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন:তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

সূত্রের খবর, পানিহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত পিটুরি ঘাটে পাঁচজন বন্ধু মিলে মদ্যপান করছিল। সেই সময় ভাণ্ডারী নামে এক বন্ধু বাকি চারজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। ধীরে ধীরে তা হাতাহাতিতে গড়ায়। এরপর বাকি চার বন্ধু ওই যুবকের গলার নলি কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেয়।
সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে সেই মৃতদেহ। যা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তড়িঘড়ি খড়দহ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর খুনের তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার বন্ধু মুস্তাক, সূর্য, লাল্লু ও নিবেদকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় খুনে ব্যবহৃত চপার। রবিবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...