Sunday, May 17, 2026

কর্তব্যে গাফিলতিতে লকআপে আটক ৫ পুলিশ আধিকারিক! প্রশ্নের মুখে SP

Date:

Share post:

অভিযুক্তদের আটকে রাখার জন্য তৈরি হয় লকআপ (Lockup)। কিন্তু এবার সেখানেই আটকে রাখা হল পুলিশ আধিকারিকদের। কাজে খুশি নন এসপি (Police Super)। শুনতে অবাক লাগলেও এই কারণেই বিহার পুলিশের (Bihar Police) ৫ আধিকারিককে ২ ঘণ্টা লকআপ (Lockup) করা হল। এদিকে থানার লকআপে পুলিশ কর্মীদের আটকে রাখা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। বিহারের নাওয়াদা শহরের ঘটনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল থানার সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশ সুপারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: বিশ্বকর্মাপুজোর নামে তোলাবাজির অভিযোগ হুগলির তিন মহকুমায়, কড়া প্রশাসন

গত বৃহস্পতিবার রাতে নাওয়াদা নগর থানায় (Nawada Nagar Police Station) কর্তব্যরত ওই ৫জনের কাজে অসন্তুষ্ট হয়ে তাঁদের ২ ঘণ্টার জন্য জেলে ভরেন পুলিশ সুপার গৌরব মঙ্গলা (Gourab Mangala)। তাঁদের মধ্যে ৩ অ্যাসিস্টেন্ট সাব-ইন্সপেক্টর এবং ২ সাব-ইন্সপেক্টর ছিলেন। যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, লকআপের ভিতরে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ অধিকারিকরা। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিহার পুলিশ অ্যাসোসিয়েশনের (Bihar Police Association) তরফে পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের দাবি জানান হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার পুলিশ সুপার থানা পরিদর্শনে যান। তারপর তিনি কেস ফাইল (Case File) খতিয়ে দেখতে গিয়ে কয়েকজন পুলিশ আধিকারিকের কর্তব্যে গাফিলতি খুঁজে পান। আর তারপরই অসন্তুষ্ট হয়ে ৫ পুলিশ অধিকারিককে লকআপে আটকে রাখার নির্দেশ দেন।

তবে বিহার পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার সিংয়ের অভিযোগ, ঘটনার পরই তিনি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তাঁকে ফোনে পাওয়া যায়নি। মৃত্যুঞ্জয়ের মতে, এই ধরণের ঘটনা ঔপনিবেশিক আমলের বর্বরতার কথা মনে করিয়ে দেয়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...