Wednesday, May 13, 2026

Dengue: উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, মৃতের সংখ্যা বেড়ে ১২

Date:

Share post:

ডেঙ্গি (Dengue) নিয়ে বাড়ছে চিন্তা, ফের কলকাতার (Kolkata)বুকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। জানা যাচ্ছে তিনি হরিদেবপুরের (haridevpur)ব্যানার্জিপাড়া এলাকার বাসিন্দা। মৃত মহিলার নাম কৃষ্ণা গঙ্গোপাধ্যায় (Krishna Ganguly),বয়স ৫৬। পরিবার সূত্রে জানা যায় গত সোমবারই জ্বর আসে ওই মহিলার। তড়িঘড়ি তাঁকে টালিগঞ্জের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং রক্ত পরীক্ষা করা হয়। এরপরই তাঁর ডেঙ্গি রিপোর্ট (Dengue Report)পজিটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থা খারাপ হওয়ায় শনিবার রাতে বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।

হরিদেবপুরের ব্যানার্জিপাড়া এলাকায় ডেঙ্গি আক্রান্তের মৃত্যু ঘিরে বাড়ছে উদ্বেগ। জানা যায় ৫৬ বছর বয়সী ওই মহিলার ছেলেও আক্রান্ত হয়েছিলেন। তবে আপাতত তিনি সুস্থ আছেন। কয়েকদিন আগে কলকাতা পুরসভার ওই ১১৫ নম্বর ওয়ার্ডেই আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে একই ওয়ার্ডে দুই ডেঙ্গি আক্রান্তের মৃত্যুতে চিন্তায় বাসিন্দারা। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছিল কৃষ্ণা গঙ্গোপাধ্যায়ের। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না, আজ ভোর পাঁচটায় মারা যান তিনি। এই ঘটনায় চিন্তায় রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার। প্রতিদিন অন্তত ৪০০-র বেশি মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গিতে। এর মধ্যে শেষ দশ দিনে মৃতের সংখ্যা পরিসংখ্যানে ৩ হাজার ৭৯ জন। ডেঙ্গি আক্রান্তের নিরিখে শীর্ষে হাওড়া, তারপর জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও মুর্শিদাবাদ। সার্বিকভাবেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের।

 

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...