Tuesday, March 17, 2026

প্রকাশিত হল জেইই-অ্যাডভান্সডের রেজাল্ট, কীভাবে দেখবেন রেজাল্ট

Date:

Share post:

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের বা জেইই-অ্যাডভান্সডের ফলাফল। আজ সকাল ১০টা নাগাদ আইআইটি বম্বে এই ফলাফল প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের (জেইই-অ্যাডভান্সড) অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-তে লগইন করে ফলাফল দেখতে পারবেন।জেইই অ্যাডভান্সডের ‘অ্যানসার কি’-ও প্রকাশ করেছে আইআইটি বম্বে। এদিকে জেইই অ্যাডভান্সডে উত্তীর্ণ প্রার্থীরা Josaa.nic.in-এ ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কাউন্সেলিং-এর জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন:ঐতিহাসিক চা -বাগান কর্মী সম্মেলন , আজ অভিষেকের সমাবেশ

 

কীভাবে দেখবেন রেজাল্ট?

 

১) jeeadv.ac.in সাইটে যেতে হবে।

 

২) ‘Quick Links’-এ JEE (Advanced) 2022 Result-তে ক্লিক করুন।

 

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

 

৪) সেখানে রোল নম্বর, ফোন নম্বর এবং জন্মতারিখ দিয়ে ‘Check Result’-এ ক্লিক করুন।

 

৫) ডাউনলোড করে প্রিন্ট-আউট করে সেই রেজাল্ট ভবিষ্যতে ব্যবহারের জন্য রেখে দিন।

 

কীভাবে জেইই-অ্যাডভান্সডের ‘অ্যানসার কি’ দেখবেন?

 

১) jeeadv.ac.in সাইটে যান।

 

২) ‘Quick Links’-এ JEE (Advanced) 2022 Papers-তে ক্লিক করুন।

 

৩) নয়া একটি পেজ খুলে যাবে।

 

৪) JEE(Advanced) 2021 Final Answer Keys আছে।

 

৫) তার নীচে Answer Keys (Paper1 and Paper2 Combined): Physics, Chemistry, Maths আছে।

 

৬) Physics বা Chemistry বা Maths-এ ক্লিক করে ‘অ্যানসার কি’ দেখে নিন।


spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...