Sunday, June 7, 2026

রাহুলের জন্য তামিল পাত্রী, হঠাৎ বিয়ের প্রস্তাব পেলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি

Date:

Share post:

বিয়ের বয়স পেরিয়ে গেছে কিনা বা কেন তিনি এখনও বিয়ে করলেন না, এই সব প্রশ্নের মুখে আগেও পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি (Former Congress President)। তবে এবার যা হল তার জন্য বোধহয় খুব একটা তৈরি ছিলেন না রাহুল গান্ধী (Rahul Gandhi)। রাজনৈতিক কর্মসূচির মাঝে বিয়ের প্রস্তাব পেলেন ৫২ বছর বয়সী রাহুল গান্ধী। রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রার (Bharat Joro Padayatra)মাঝেই ঘটল এহেন কাণ্ড। এরপর হাসিমুখে মাটিতেই বসে পড়লেন গান্ধী পরিবারের উত্তরসূরী। সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হল সেই ছবি।

জাতীয় কংগ্রেসের (Indian National Congress) ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে পুরো অন্য মুডে রাহুল গান্ধী। ছবি পোস্ট করে গোটা ঘটনা সবার সামনে আনলেন আরেক কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। শনিবার তৃতীয় দিনে পড়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রা। সেই দিনই তামিলনাড়ুর মারথান্ডামে (Marthandam) সমর্থকদের মুখোমুখি হন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তা নিয়েই শনিবার বিকেলে পরপর দুটি ছবি পোস্ট করেন সিনিয়র কংগ্রেস নেতা জয়রাম রমেশ। প্রথম ছবিতে মহিলা সমর্থকদের সঙ্গে কথা বলছেন রাহুল। আর দ্বিতীয় ছবিতে হাসি মুখে মাটিতে বসে আছেন কংগ্রেস সভাপতি। জয়রাম রমেশ একটি টুইট করে লেখেন, ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে এক আজব মুহূর্ত। মারথান্ডামে মনরেগা মহিলা কর্মীদের সঙ্গে বিকেলে কথা বলছিলেন রাহুল। সেই সময় একজন বলেন, তিনি জানেন রাহুল তামিলনাড়ুকে ভালবাসেন। তাই তাঁরা তাঁর সঙ্গে এক তামিল মেয়ের বিয়ে দিতে চান। যা শুনে রাহুল কার্যত অভিভূত হয়ে পড়েন।

প্রসঙ্গত দেশের ১২টি রাজ্যে ভারত জোড়ো যাত্রা করছে জাতীয় কংগ্রেস। রাহুল গান্ধীর কথামতো এই যাত্রা কোনও রাজনৈতিক কর্মসূচিই কেবল নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। তা বটে, নাহলে কেনই বা তিনি কংগ্রেসের কর্মসূচিতে অংশ নিয়ে নিজের বিয়ের প্রস্তাব পেলেন! অবশ্য এই নিয়ে রাহুলের ব্যক্তিগত কোনও প্রতিক্রিয়া মেলে নি। তবে জোর চর্চা রাজনৈতিক মহলে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...