Monday, May 18, 2026

দিঘা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে ‘ব্ল্যাক স্পট’ চিহ্নিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দিঘা এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। কিন্তু সেখানে যাতায়াতের রাস্তায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। সেটা এড়াতে ‘ব্ল্যাক স্পট’ (Black Sport) চিহ্নিত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার, তমলুকের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্য পুলিশের ডিজি (Police DG) থেকে জেলার পুলিশ সুপারকে কড়া নজরদারির নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিঘা (Digha) এখন আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা সেখানে যাচ্ছেন। অনেক সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। এক সঙ্গে অনেকের প্রাণহানি ঘটছে। সেই প্রবণতা রুখতে ‘ব্ল্যাক স্পট’ নির্দিষ্ট করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি দিঘা পরিচ্ছন্ন রাখার জন্য দিনে তিনবার পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন মমতা। একই সঙ্গে রাস্তা দ্রুত মেরামত করার কথাও বলেছেন তিনি।

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...