Saturday, March 14, 2026

১৪৫ যাত্রীসহ টেক অফের আগে আগুন এয়ার ইন্ডিয়ার বিমানে, ব্যাপক আতঙ্ক

Date:

Share post:

বড়সড় বিপদ থেকে কোনওমতে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার(Air India) বিমান। টেক অফের আগে আগুন ধরে গেল বিমানে। ঘটনাটি ঘটেছে ওমানের (Oman) মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে (Muscat International Airport)। দুর্ঘটনার সময়ে বিমানটিতে ৪ জন শিশু-সহ মোট ১৪৫ জন যাত্রী ছিলেন। প্রথমে ১৪ জন যাত্রির আহত হয়ার খবর পাওয়া গেলেও পরে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ দফতর (Directorate General of Civil Aviation) জানায়, বিমান থেকে যাত্রীদের সুরক্ষিত ভাবে উদ্ধার করা হয়েছে। হতাহতের খবর নেই।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ দফতর(DGCA) সূত্রে জানা গিয়েছে, মাসকাট থেকে কোচির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল বিমানটির। কিন্তু উড়ানের আগেই বিমানটির একটি ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। এই ঘটনার পর তড়িঘড়ি উদ্ধারকার্জে নামে বিমানবন্দরের নিরাপত্তাবাহিনী। দ্রুত যাত্রীদের উদ্ধার করা হয়। একজনও যাত্রী আহত হননি বলে জানায় DGCA। যদিও একটি সূত্রের দাবি, বিমানের ১৪ জন যাত্র আহত হয়েছেন। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছিল বটে, তবে তার আগেই ওই ১৪ জন আহত হন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের একাধিক বিমান সংস্থায় যান্ত্রিক ত্রুটির ঘটনা প্রকাশ্যে আসে। তবে সরকারের হাত থেকে টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়া হস্তান্তরের পর এই প্রথম কোনও দুর্ঘটনার বিষয় প্রকাশ্যে এল।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...