Wednesday, March 4, 2026

পাক প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে উজবেকিস্তানে সাক্ষাতের সম্ভাবনা মোদির

Date:

Share post:

চলতি মাসেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। উজবেকিস্তানে আসন্ন এসসিও সামিটে এই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনও কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, উজবেকিস্তানের তাসখন্দে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকও হতে পারে।

আগামী ১৫ ও ১৭ সেপ্টেম্বরে উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation) বা SCO-র বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে একাধির দেশের রাষ্ট্রপ্রধান সহ পাক প্রধানমন্ত্রীরও আসার কথা। পাক সংবাদ মাধ্যমের (Pakistani Media) একাংশের দাবি, এই বৈঠকে যোগ দিতে আসা মোদির সঙ্গে আলাদা করে কথা বলতে মরিয়া শাহবাজ। পাক সরকারের এক আধিকারিকের কথায়, “গত ৬ বছরে একবারের জন্যেও কথা হয়নি দুই দেশের রাষ্ট্রপ্রধানের। SCO-র বৈঠকে যোগ দিতে মোদি-শাহবাজ দু’জনেই যাবেন। তাই আলাদা করে বৈঠক করা যায় কিনা তার চেষ্টা করা হচ্ছে।” যদিও নয়াদিল্লির তরফে এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এই SCO-র বৈঠকে ভারত, পাকিস্তান ছাড়াও থাকবেন চিন, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও কাজাখস্তানের রাষ্ট্রপ্রধানরা।

২০১৯-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ভারতীয় সংবিধানের ধারা ৩৭০ ও ৩৫(ক) (Article 370 and 35A) বিলোপ করে মোদি সরকার (Modi Government)। এর পর থেকেই নতুন করে কাশ্মীর (Kashmir) ইস্যুতে সরব হয়েছে পাকিস্তান। অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (Organisation of Islamic Cooperation) বা OIC ভুক্ত দেশগুলির কাছে এই নিয়ে ইতিমধ্যেই নালিশ জানিয়েছে পাকিস্তান। SCO-র বৈঠকে কাশ্মীর (Kashmir) ইস্যু তোলা হবে বলে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইসলামাবাদ। ফলে এই পরিস্থিতিতে যদি মোদি-শাহবাজ বৈঠক হয় তবে আন্তর্জাতিক ক্ষেত্রে এই বৈঠক যে বেশ তাৎপর্যপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

লোকসভার প্রিভিলেজ কমিটিতে ফের কল্যাণ! 

লোকসভার প্রিভিলেজ কমিটিতে আবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)...

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা-পুত্র মোজতবা! 

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হলেন আয়াতোল্লা আলি খামেনেই ছেলে মোজতবা হোসেইনি খামেনেই (Mojtaba Khamenei)। ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস...

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...