Saturday, June 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ডুরান্ড থেকে ছিটকে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। ভাল খেলেও শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ হল সাদা-কালো শিবিরের। ১-০ গোলে মহামেডানকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে উঠে গেল মুম্বই সিটি এফসি। ৯০ মিনিটের মাথায় দলের হয়ে একমাত্র গোল করেন বিপিন সিং।

২) টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাননি রবীন্দ্র জাদেজা। হাঁটুর অস্ত্রোপচার হওয়ায় ফের কবে তিনি মাঠে নামতে পারবেন সেই নিয়ে সন্দেহ রয়েছে। তাড়াহুড়ো করতে চাইছেন না জাদেজা নিজেও। বুধবার একটি ছবি পোস্ট করেছেন জাড্ডু। সেখানে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার কথা লিখেছেন তিনি।

৩) ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে থাকতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পেলেন তিনি। ২০২৫ সাল পর্যন্ত বোর্ডের দায়িত্বে থাকতে পারবেন মহারাজ। পদ ধরে রাখতে পারবেন জয় শাহও। বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে থাকতে পারবেন সৌরভ, সচিব থাকতে পারবেন জয় শাহ।

৪) বুধবার প্রয়াত হলেন নরেশ কুমার। ভারতের এই প্রাক্তন টেনিস খেলোয়াড়ের বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ভারতের ডেভিস কাপ দলের এই প্রাক্তন অধিনায়ক। বুধবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে গেলেন স্ত্রী তথা চিত্রশিল্পী সুনীতা কুমারকে।

৫) এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পুরস্কার পেলেন বিরাট কোহলি। আইসিসি টি-২০ র‍্যাঙ্কিং-এ এক লাফে অনেকটা উঠলেন কোহলি। ১৪ ধাপ উঠে তিনি এখন রয়েছেন ১৫ নম্বরে। শেষ তালিকায় তিনি ছিলেন ২৯ নম্বরে।

আরও পড়ুন:সুপ্রিম নির্দেশ, ২০২৫ সাল পর্যন্ত বোর্ড সভাপতি থাকতে পারবেন সৌরভ- জয় শাহ

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...