Sunday, May 17, 2026

জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল-বঙ্গ’ বাদ, এই ভুল মারাত্মক! যোগী সরকারকে ভর্ৎসনা মমতার

Date:

Share post:

সম্প্রতি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) স্কুলের পাঠ্য বইতে (Study Material) জাতীয় সঙ্গীত (National Anthem) থেকে বাদ যায় ‘উৎকল’ (Utkal) এবং ‘বঙ্গ’ (Bengal) দুটি শব্দ। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের (Uttar Pradesh Government) এমন পদক্ষেপে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বৃহস্পতিবার এই ইস্যুতে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন খড়গপুর স্টেডিয়ামে (Kharagpur Stadium) সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতার অভিযোগ, এটা একটা মারাত্মক ভুল। এই ভুল কী করে হয়! পাশাপাশি এদিন অনুষ্ঠানের একদম শেষে জাতীয় সঙ্গীত গেয়ে সেই ভুল সংশোধনের (Correction) কথা মনে করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তরপ্রদেশে প্রায় আড়াই থেকে তিন লক্ষ সরকারি স্কুলে বিনামূল্যে দেওয়া পঞ্চম শ্রেণীর পাঠ্য বইতে ছাপা জাতীয় সঙ্গীত থেকে ‘উৎকল’ এবং ‘বঙ্গ’ দুটি শব্দ বাদ দেওয়া হয়। বইটি উত্তরপ্রদেশের কৌশাম্বির স্কুলে দেওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তোলপাড় হয় রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। যোগী সরকারের এমন পদক্ষেপকে ‘ইচ্ছাকৃত’ ভুল বলেই কটাক্ষ শুরু করে বিরোধীরা। এদিন সেই প্রসঙ্গ টেনেই মমতা বলেন, জানি না এখন কী পরিস্থিতি। ওঁরা বলছে ভুল হয়েছে। এরপরই মমতা বলেন, যদি ভুলই হয়ে থাকে তবে আগামী দিনে এমন ভুল হওয়া একেবারেই উচিত নয়। এই ভুল মারাত্মক। এমন ভুল কী করে হয়? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

তবে বিষয়টি জানাজানি হতেই আসরে নেমে বিষয়টিতে সরকারের কোনও দোষ নেই বলে সাফ জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যোগী রাজ্যের প্রশাসনের দাবি, সরকার নয় প্রকাশক সংস্থাই এই মারাত্মক ভুল করেছে। জাতীয় সঙ্গীতে ভুল নজরে আসার পরই ওই বইগুলি বদলে দেওয়া হয়েছে বলে দাবি সরকারের। বিষয়টি নিয়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুলে বইগুলি দেওয়ার আগে কেন তা পরীক্ষা করে দেখলেন না দায়িত্বে থাকা আধিকারিক? সেই প্রশ্ন কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই বিতর্কেই সরব মমতা।

 

Related articles

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...