Wednesday, March 18, 2026

বাংলাদেশের টাকার বিপরীতে শক্তিশালী হচ্ছে রুপি

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে বৈদেশিক মুদ্রার সংকট।ফলে টাকার বিপরীতে ধারাবাহিকভাবে বাড়ছে ডলারের দাম। শুধু ডলার নয়, ভারতীয় রুপিও এখন টাকার বিপরীতে বেশ শক্তিশালী হয়ে উঠেছে।
গত দুদিনে টাকার রেকর্ড দর পতন হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশের ১০০ টাকার মান নেমে দাঁড়ায় ৭৬ রুপিতে। মঙ্গলবারও এর মান ছিল ৮৪ রুপি। অর্থাৎ ১০ দশমিক ৫২ শতাংশ বা ৮ টাকা কমে গেছে। এতে করে আমদানিকারক ও পর্যটকরা ক্ষতিগ্রস্ত হবে।
অর্থাৎ গত সপ্তাহে যেখানে ১০০ টাকার বিনিময়ে ৮৪ রুপি পাওয়া যেত, এখন ৭৬ রুপি পাওয়া যাবে।
ইন্টারনেট মানি এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  এক মার্কিন ডলারে বিনিময়ে ভারতীয় মুদ্রার মূল্য এসে দাঁড়ায় ৭৯ দশমিক ৫৮ রুপি।
একই দিন এক ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান দাঁড়িয়েছে ১০৪ টাকা ২৯ পয়সা। একদিন আগেও এক ডলারের দেশীয় মুদ্রার মান ছিল ৯৬ টাকা।
বৃহস্পতিবার কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ ডলার বেচাকেনা হচ্ছে ১১৩ থেকে ১১৪ টাকায়। রাজধানীর বিভিন্ন এক্সচেঞ্জ হাউজ ও ডলার কেনাবেচার সঙ্গে জড়িত লোকজনের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। অর্থাৎ চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণের জন্য যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে ১১৪ টাকা।
এখন কোনো বাংলাদেশি পর্যটক ভারতে যাওয়ার সময় যদি নগদ ডলার কিনে নিয়ে যায় তার খরচ করতে হবে ১১৪ টাকা। ওই ডলার ভারতে ভাঙাতে বা বিনিময় করতে গেলে সে পাবে ৭৯ টাকা। বাংলাদেশি পর্যটকদের বৈধভাবে ভারতে বাংলা টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই। বাজারে ডলার সংকট থাকায় অনেকেই অবৈধভাবে বাংলাদেশি টাকা নিয়ে যান। আর এ সুযোগ নেন ভারতীয় মুদ্রা বিনিময়কারীরা।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এখন ১০০০ টাকার বিপরীতে মাত্র ৭০০ রুপি দিচ্ছেন ভারতীয় মুদ্রা বিনিময়কারীরা। এক মাস আগেও ৮০০ থেকে ৮২০ রুপি পাওয়া যেত।

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...