Wednesday, May 13, 2026

শুভেন্দুর কথায় বার খেয়ে জয়শ্রীরাম! নবান্ন অভিযানে পুলিশ মেরে গ্রেফতার আরও দুই

Date:

Share post:

গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মসূচি নয়, গত মঙ্গলবার নবান্ন অভিযানের নামে কার্যত হিংসার বাতাবরণ তৈরি করেছিল বঙ্গ বিজেপি। গুন্ডা ভাড়া করে এই অশান্তি পাকানোর মূলচক্রী ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর পাল্লায় পড়ে পেশাদার গুন্ডাদের সঙ্গ দিয়ে বিজেপির বেশকিছু সাধারণ কর্মী-সমর্থক আজ বিপদে। বিজেপির নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ACP দেবজিৎ চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও দুই। তাঁদের মধ্যে একজন পেশায় গৃহ শিক্ষক।

আরও পড়ুন: মহিলা পুলিশ বেষ্টনীতে খেল-খতম শুভেন্দুর, কুণাল বললেন “ওটা একটা আলুভাতে”

নিজেদের অপরাধবোধ ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল বিজেপির ওই কর্মী-সমর্থকরা। কিন্তু শেষরক্ষা হল না। নবান্ন অভিযানের মহাত্মা গান্ধী রোডে ACP বেধড়ক মার পুলিশের গাড়িতে আগুন, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিও থেকে ৩০ জন বিজেপি কর্মীকে শনাক্ত করে পুলিশ। একে একে তাদের গ্রেফতার করা হচ্ছে।

সর্বশেষ যে দু’জন ধরা পড়েছে তাদের একজনের নাম রাজকুমার মাইতি, অপরজন বিকাশ ঘোষ। জানা গিয়েছে, রাজকুমার পেশায় গৃহশিক্ষক। তার বাড়ি পূর্ব মেদিনীপুর। ফলে রাজকুমার যে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে বার খেয়ে জয় শ্রীরাম করতে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কুলতলিথেকেগ্রেফতার করা হয় বিকাশ ঘোষকে। এই বিকাশ রাজ্য বিজেপিতে শুভেন্দু গোষ্ঠীর নেতাদের সঙ্গেই মেলামেশা করেন বলে জানা গিয়েছে।

এর আগে অভিজিৎ রায় নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। রাজারহাটের চাঁদপুর থেকে মহম্মদ হাসান, কেনা সর্দার, ভরত সর্দার, রাজেশ সর্দার, শংকর সর্দার, গড়ফা থেকে দীপ সরকার, উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে বিনয়কুমার সাহাকে পুলিশ গ্রেফতার করে। বিজেপির নবান্ন অভিযানের দিন এরা তাণ্ডব চালিয়েছিল। সেটা সিসিটিভি ও বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে শনাক্তকরণ করে পুলিশ। শুভেন্দু লোক আনার জন্য যে যে স্থানীয় নেতাদের টাকা দিয়ে বরাদ দিয়েছিল, ধৃতরা সকলেই সেই নেতাদের সঙ্গে নবান্ন অভিযানে এসেছিল বলে জানা যাচ্ছে।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...