Friday, June 12, 2026

Dengue: ডেঙ্গির সঙ্গে মিশছে করোনা, চিন্তায় কলকাতা পুরসভা

Date:

Share post:

ডেঙ্গি (dengue) নিয়ে বাড়ছে চিন্তা , দুর্গা পুজোর (Durga Puja)আগেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চিন্তায় রাজ্যের স্বাস্থ্য দফতর (Health Department)। হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে ক্রমবর্ধমান মৃত্যু হার। এর মাঝেই নতুন করে ডেঙ্গুর চরিত্র নিয়ে বৈঠক করছে কলকাতা পুরসভা (KMC)। প্লেটলেট কমছে না কিন্তু অক্সিজেনের ঘাটতি চোখে পড়ছে ডেঙ্গুর এই নতুন ভ্যারিয়েন্টে। এবার কি ডেঙ্গু মিশছে করোনা ভাইরাসে? শুক্রবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথাতেও শোনা গেল সেই আশঙ্কার সুর। সম্প্রতি এক ডেঙ্গি আক্রান্ত শিশুর রিপোর্টের কথাও এদিন উল্লেখ করেন ফিরহাদ হাকিম। সেই রিপোর্টে দেখা গিয়েছে, শিশুটির শরীরে প্লেটলেট কমছে না। কিন্তু অক্সিজেন কমে যাচ্ছে।

ক্রমাগত উদ্বেগ বাড়ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে। ডেঙ্গির চরিত্র বদল নিয়ে চিন্তায় পুরনিগম। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরকে এই বিষয়টি জানিয়েছেন ফিরহাদ হাকিম। মেয়র জানান, ডেঙ্গির চরিত্রে বদল এসেছে বলে মনে করা হচ্ছে। তিনি জানান আগে পুরসভা গাপ্পি মাছ ছাড়ত, পাশাপাশি এলাকা পরিষ্কার রাখার কথা বলা হত। এখন একটা নতুন কোনও স্ট্রেন এসেছে। ফলে ডেঙ্গি মিউটেট করছে। যার ফলে এমন কিছু উপসর্গ দেখা যাচ্ছে যা সাধারণত আগে দেখা যেত না। এর থেকেই সন্দেহ বাড়ছে যে হয়তো ডেঙ্গি মিশে যাচ্ছে করোনার সঙ্গে। ঠিক এমন আশঙ্কাই প্রকাশ করেছেন মেয়র। ডেন-৩ তো ডেঙ্গির একটি মিউটেটেড ফর্ম , স্বীকার করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে যেহেতু দুটো ভাইরাসের চরিত্র সম্পূর্ণ আলাদা তাই মিশে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মত চিকিৎসকদের। তবে যদি এমন ঘটনা ঘটতে থাকে তাহলে বড় বিপর্যয় আসতে চলেছে বলে মনে করছেন ডাক্তাররা, কারণ এই রোগের কোনও চিকিৎসা আপাতত নেই।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...