Wednesday, May 6, 2026

“আমি মরে যাব, বেরোতে দিন”! আদালত চত্বরে চিৎকার পার্থর

Date:

Share post:

আজ, শুক্রবার আলিপুর জর্জ কোর্টে সিবিআই বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে হয়েছিল এসএসসি দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে। আর সেখানেই
আদালত কক্ষ থেকে কোর্ট লকআপে নিয়ে যাওয়ার পথে সংবাদমাধ্যম থেকে শুরু করে আইনজীবী, উৎসুক জনতা ও পুলিশের উপচে পড়া ভিড়। মিডিয়া থেকে তাঁকে আড়াল করতে ভিড় ঠেলে পার্থ চট্টোপাধ্যায়কে কার্যত জাপটে ধরে নিয়ে যায় পুলিশ। ভিড়ের মধ্যে তখনই পার্থর আর্তনাদ, “মরে যাব, আমি মরে যাব। আমাকে বেরোতে দিন!”

এদিন তাঁর সঙ্গেই কোর্ট লকআপে নিয়ে যাওয়া হয় মধ্যশিক্ষা পর্যদের প্রাক্তন সবাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়কেও। এদিনও শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের হতেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে “চোর চোর” চিৎকার শুরু হয়।

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি কাণ্ডে মানি লন্ডারিং মামলায় গত ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এরপর ইডি হেফাজত শেষে এতদিন পর্যন্ত প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দি ছিলেন তিনি। এবার পার্থকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে যায় আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। তাদের দাবি, এসএসসি নিয়োগে দুর্নীতিতে মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিজেদের হেফাজতে চেয়ে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় তারা। সেই মামলার শুনানিতে এদিন আলিপুর জর্জ কোর্টের বিশেষ সিবিআই আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত দেয় আদালত।

 

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...