Wednesday, June 17, 2026

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদের জামিন নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

Date:

Share post:

১০ বছর ধরে কারাদণ্ড ভোগ করা আসামীদের জন্য বড় খবর শোনাল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা ১০ বছরের কারাদণ্ড পূর্ণ করলে জামিনে মুক্তি দেওয়া উচিত। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে জানান হয়, কারাগারে বন্দির সংখ্যা কমানোর বিষয়টিকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ আদালত বলেছে, বছরের পর বছর ধরে যে সব মামলা বিচারাধীন রয়েছে এবং অদূর ভবিষ্যতে যে সব মামলার আশু শুনানির সম্ভাবনা নেই, সেই সব ক্ষেত্রে জামিনের বিষয়টি নিয়ে বাস্তবসম্মত চিন্তাভাবনা করা দরকার।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কাউল এবং বিচারপতি অভয় এস ওকার একটি বেঞ্চ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামীদের জামিনের আবেদনের শুনানি করছিলেন। সেইসময় এই নির্দেশ দেওয়া হয়। বেঞ্চ বলেছে, মূলত দুটি বিষয়কে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। প্রথমত, যে সব অভিযুক্তরা ১০ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করেছেন এবং যাঁদের  ভবিষ্যতে শুনানির সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, যাঁরা ইতিমধ্যেই ১৪ বছরের বেশি কারাদণ্ড ভোগ করেছেন৷ এই ধরণের মামলা খুঁজে বের করে সিদ্ধান্ত নিতে হবে। অ্যামিকাস কিউরি গৌরব আগরওয়াল বলেছেন যে শীর্ষ আদালতের পূর্ববর্তী আদেশ অনুসারে ছয়টি উচ্চ আদালতকে বিশদ বিবরণ দেওয়ার জন্য তিনি একটি হলফনামা দাখিল করেছেন। হাইকোর্টের তথ্য থেকে জানা গিয়েছে যে ৫৭৪০ টি মামলা রয়েছে যা সিঙ্গল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ স্তরে বিচারাধীন। এলাহাবাদ হাইকোর্টে সর্বোচ্চ বিচারাধীন আপিল রয়েছে এবং ৩৮৫ জন দোষী রয়েছেন যাঁদের  ১৪ বছরেরও বেশি সাজা ভোগ করা হয়ে গিয়েছে। পাটনা হাইকোর্টের তথ্য অনুসারে, ২৬৮ জন দোষীর মামলা নির্দিষ্ট সময়ের আগে মুক্তির জন্য বিবেচনা করা হচ্ছে। সবদিক খতিয়ে দেখে সাজাপ্রাপ্ত আসামীদের জামিন নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে শুরু করেছে উচ্চ আদালত।

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...