Tuesday, May 19, 2026

ভারতের ব্যাটিং লাইনে বিরাট-রোহিতই সম্পদ, বললেন প্রাক্তন আফগান অধিনায়ক

Date:

Share post:

ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। লিজেন্ডস লিগ দিয়ে ক্রিকেট মাঠে ফিরতে মরিয়া আসগর আফগান। গৌতম গম্ভীরের নেতৃত্বে দলে খেলবেন আসগর। আর তার আগে ভারতীয় ক্রিকেট দল নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন আফগান অধিনায়ক ভারতীয় ব্যাটিং অর্ডার নিয়ে রীতিমতো কটাক্ষ করলেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আসগর বলেন,” যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে আউট করা যায়, তা হলে টিম ইন্ডিয়া অর্ধেক শেষ হয়ে যাবে। আমরা বিশ্বাস করতাম যে, যদি ভারতের এই দুই ক্রিকেটারকে তাড়াতাড়ি আউট করতে পারি, তা হলে ওয়ানডেতে ভারতের মোট রান থেকে প্রায় ১০০-১২০ রান কম হবে এবং টি-টোয়েন্টিতে প্রায় ৬০-৭০ রান কম হবে। যখন কোনও ক্রিকেটার রান পায় না, তখন তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। এটা প্রত্যেক ক্রিকেটারের জীবনের একটি অংশ। কিন্তু যখনই আমরা ভারতের বিরুদ্ধে ক্রিকেট খেলতাম, আমাদের পরিকল্পনা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ঘিরেই আবর্তিত হত।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলতাম, আমরা তখন বলতাম যে, রোহিত এবং বিরাটকে আউট করলেই টিম ইন্ডিয়ার অর্ধেক সেখানেই শেষ। এই দুই বড় খেলোয়াড়ের বিরুদ্ধে গোটা বিশ্ব পরিকল্পনা করে। এঁরা এমন দু’জন খেলোয়াড়, যাঁরা একক ভাবে ম্যাচ জেতাতে পারেন। আমরা সব সময় শুরুতে এই দু’জনকে আক্রমণ করতাম। এই দু’জনকে শুরুতে আউট করতে না পাারলে, তবে দুজনই খুব বিপজ্জনক হয়ে উঠবেন। বিশেষ করে বিরাট কোহলি। একবার সেট হয়ে গেলে ওঁকে আউট করা খুব কঠিন হয়ে পড়ে।”

আসলে কোহলি- রোহিতের প্রশংসার ছলে আসগার যে ভারতের বাকি ব্যাটারদের কার্যত খোঁচা দিয়েছেন সেটা স্পষ্ট।

আরও পড়ুন:মুম্বইয়ের নতুন হেডকোচ হলেন মার্ক বাউচার

 

Related articles

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...