Saturday, June 13, 2026

মুম্বইয়ের নতুন হেডকোচ হলেন মার্ক বাউচার

Date:

Share post:

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে কোচ বদল। মুম্বইয়ের নতুন হেডকোচ হলেন মার্ক বাউচার (Mark Boucher)। এতদিন মুম্বইয়ের দায়িত্ব সামলেছেন মাহেলা জয়বর্ধনে। এবার তাঁর জায়গায় বাউচার। আগামী মরশুম থেকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলাবেন তিনি। এদিন এমনটাই জানান হল মুম্বইয়ের তরফ থেকে।

 

মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে আসার পর বাউচার বলেন, “মুম্বইয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া একটি সম্মানের বিষয়। একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের ইতিহাস নজর কাড়া। বিশ্বের সব খেলাধুলায় সবচেয়ে সফল স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। আমি চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে রয়েছি এবং ফলাফলের প্রয়োজনীয়তাকে সম্মান করি। দলটি শক্তিশালী নেতৃত্ব এবং ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী ইউনিট। আমি এই গতিশীল সত্তার মান যোগ করার জন্য উচ্ছসিত।”

কিছু দিন আগেই মাহেলা জয়বর্ধনে দায়িত্ব ছেড়ে দেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে। তাঁর জায়গায় কে কোচ হবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ। তবে টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন তিনি।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া ভারতের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...