Sunday, June 28, 2026

তপন কান্দু হত্যা মামলায় বিহার থেকে গ্রেফতার আরও ১

Date:

Share post:

পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে জড়িত থাকার অভিযোগে আরও এক দুষ্কৃতীকে বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম শশিভূষণ সিংহ।  আজ, শুক্রবার তাঁকে পুরুলিয়া আদালতে তোলা হবে।

আরও পড়ুন:কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনে গ্রেফতার আরও ১ অভিযুক্ত

সূত্রের খবর, এর আগে তপন কান্দু খুনে অভিযুক্ত ‘শুটার’ জাবির আনসারিকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করেই উঠে এসেছে শশিভূষণের নাম। তারপরই গোপন অভিযান চালিয়ে শশিভূষণকে গ্রেফতার করা হয়।  বৃহস্পতিবার রাতেই ধৃতকে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে আনা হয়।  তাকে CBI হেফাজতে নিতে চেয়ে আদালতে আর্জি জানানো হবে।

কংগ্রেস কাউন্সিলর খুনে শশিভূষণের কী ভূমিকা ছিল, তা নিয়ে বিস্তারিত জানতে চায় সিবিআই। শুধু তাই নয়, কেনই বা কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হল, সেনিয়েও শশিভূষণকে জেরা করা হবে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত,গত ১৩ মার্চ সান্ধ্যভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন কংগ্রেস কাউন্সিলর। এই খুনের ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানায়, রাজনৈতিক নয়, পারিবারিক কারণে খুন হয়েছেন তপন কান্দু। যদিও তা মানতে চাননি তপনের স্ত্রী পূর্ণিমা কান্দু। এর পর কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে এই খুনের ঘটনার তদন্তভার নেয় সিবিআই। এই মামলায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...